ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাহির বিয়ের সিদ্ধান্তে হতবাক মিশা সওদাগর!

Link Copied!

mishaবিনোদন প্রতিবেদক : বুধবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় অনেকটা ঘরোয়া পরিবেশেই চিত্রনায়িকা মাহির বাগদান ও আক্‌দ সম্পন্ন হয়েছে। পাত্র সিলেটের ব্যবসায়ি পারভেজ মাহমুদ অপু। এ উপলক্ষে মঙ্গলবার রাত থেকে শোবিজ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন মাহি। কিন্তু সম্ভাবনাময়ী একজন নায়িকার এমন সিদ্ধান্তে হতবাক খল অভিনেতা মিশা সওদাগর।
হঠাৎ মাহির বিয়ের সিদ্ধান্তকে কোন ভাবেই মেনে নিতে পারছেন না মিশা সওদাগর। তার ভাষায় এতে আজকালকার নায়ক-নায়িকাদের হুট হাট সিদ্ধান্ত ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। এ প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেন, ‘ফাজলামি বন্ধ করা উচিত। না হলে ইন্ডাস্ট্রি ফাইনালি বন্ধ হয়ে যাবে। একটা শিল্পী যখন তার অভিনয়ের জাদু দেখিয়ে বক্স অফিস হিট করে ইন্ডাস্ট্রির অপরিহার্য হয় তখন সে ইন্ডাস্ট্রির অংশ হয়ে যায়। সে তখন কোনো হুটহাট সিদ্ধান্ত নিতে পারে না। কারণ তার দায়বদ্ধতা বেড়ে যায়। কিন্তু আজকালকার নায়ক-নায়িকাদের সিদ্ধান্ত ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।’
এদিকে চিত্রনায়ক আরিফিন শুভর প্রতি ঈঙ্গিত করে মিশা আরো লিখেছেন, ‘হঠাৎ পত্রিকায় দেখলাম একজন নতুন ট্যালেন্টেড নায়ক একজন ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে ফেললো!’
অন্যদিকে মাহির বিয়ের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমার দেখা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকার হঠাৎ বিয়ের সংবাদে আমি হতবাক। এরা একটিবারও তাদের দায়বদ্ধতার কথা ভাবলো না। আমি এই প্রজন্মের এরকম হুটহাট সিদ্ধান্তকে কখনোই স্বাগতম জানাতে পারবো না। কারণ আমার পরিবার আমাকে আজকের এই মিশা সওদাগর বানায়নি। আমার নাম, আমার খ্যাতি, আমার প্রাচুর্য, আমার জাতীয় পুরস্কার- সব ইন্ডাস্ট্রি দিয়েছে। হুটহাট সিদ্ধান্তের পরিসমাপ্তি হোক।’
উল্লেখ্য, দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবে সিলেটের ব্যবসায়ি পারভেজ মাহমুদ অপুরে সঙ্গে মাহির বিয়ের আয়োজন করা হয়। এদিকে আগামী জুলাই মাসের শেষ দিকে দুই পরিবারের আয়োজনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানা গিয়েছে।