ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হৃদয় খানের নায়িকা এবার পূর্ণিমা

Link Copied!

purnimaবিনোদন ডেস্ক : সঙ্গীত জগতে অনেক তারকাই ইচ্ছা বা অনিচ্ছায় অভিনয়ে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ তো এখন পুরোদমে অভিনয়শিল্পী বনে গেছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘রূপকথা’ নামের এই নাটকে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা।
এদিকে মাস না পেরুতেই এবার একটি টেলিফিল্মের শুটিং শুরু করছেন হৃদয় খান। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নির্মাতা এস এ হক অলিকের পরিচালনায় এটি নির্মিত হচ্ছে বাংলাভিশনের জন্য। রাজধানীর উত্তরায় চলছে টেলিফিল্মটির নির্মাণ কাজ।