ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছয় বছর পর নাটকে তাজ্জি

Link Copied!

tazziবিনোদন প্রতিবেদক : বিয়ের পর স্বামী-সংসার নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন লাক্স তারকা সাইয়েদা তাজ্জি। প্রায় ছয় বছর নতুন কোন নাটকে দেখা যায়নি তাকে। অবশেষে আড়াল ভেঙে নাটকে ফিরলেন তিনি। নির্মাতা আশিকুর রহমানের নতুন একটি একক নাটকে অভিনয় করছেন। ৩১ মে থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশন নাটকটির শুটিং শুরু হবে।
তাজ্জি জানালেন, ‘অনেকদিন পর ক্যামেরার সামনে দাড়াবো, ভেবেই অনেক ভালো লাগছে। আমি সবসময়ই খুব বেছে কাজ করেছি। চেষ্টা করছি কম কিন্তু ভালো কিছু কাজ করতে।’
নাটকটি নিয়ে তিনি জানালেন, ‘নাটকের গল্পটি কয়েকজন বন্ধুকে নিয়ে। যারা একটি ট্রিপে বের হয়। পথিমধ্যে হঠাৎ একতরুণী তাদের দলে ঢুকে পরে। মেয়েটির পেছনে বড় একটি গ্যাং থাকে। ধীরে ধীরে গল্পটি ভিন্ন দিকে বাঁক নেয়।’
উল্লেখ্য, ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন তাজ্জি। বছর পাঁচেক আগে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। বর্তমানে সেখানেই স্থায়ী ভাবে বসবাস করছেন। সর্বশেষ ২০১০ সালে তৌকির আহমেদের পরিচালনায় ‘চন্দ্র মগ্ন’ নামে একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন তাজ্জি।