ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা-আদিত্য’র জায়গায় সিদ্ধার্থ-আলিয়া

Link Copied!

Alia-Bhatt-Siddharth-Malhotবিনোদন ডেস্ক : নতুন নায়ক আর নায়িকার অভিনয়ে ২০১৩ সালে ‘আশিকি২’ সিনেমার মধ্য দিয়ে এক অসাধারণ প্রেমের গল্পে বলিউডের দর্শকদের সত্যি সত্যিই চমক দেখান প্রখ্যাত নির্মাতা মুহিত সুরি। তিন বছর পর ফের নতুন প্রেমের গল্প নিয়ে ‘আশিকি’র সিক্যুয়াল নির্মাণের কথা ভাবছেন তিনি। আর এই ছবি থেকে বাদ পড়লেন ‘আশিকি-২’ ছবি দিয়ে জনপ্রিয়তা অর্জন করা অভিনেতা-অভেনেত্রী শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায়। আর তাদের জায়গায় ‘আশিকি-৩’ ছবিতে রোমান্স করতে চলেছেন ‘কাপুর এন্ড সন্স’ ছবির জুটি আলিয়া ভাট ও সিদ্ধার্থ কাপুর!
তিন বছর আগে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের অনবদ্ধ অভিনয় আর অসাধারণ প্রেমের গল্পে বলিউড কাঁপিয়ে দেয় ‘আশিকি-২’ ছবিটি। বক্স অফিসে ব্যাপক সাফল্যের পর ফের ছবিটির সিক্যুয়ালের সিদ্ধান্ত নিয়েছেন মুহিত সুরি। আর তখনই গুঞ্জন শোনা গিয়েছিল যে, আশিকি-৩ ছবিতে অভিনয় করতে চলেছেন নতুন জুটি। গুঞ্জন ছিল আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে ঋত্বিক রোশানকে। কিন্তু সেই গুঞ্জনকে মারিয়ে এবার শোনা যাচ্ছে, আলিয়ার সঙ্গে ঋত্বিক নয়, বরং দেখা যেতে পারে সিদ্ধার্থ মালহোত্রাকে।
গুঞ্জন শোনা যাচ্ছে, আশিকি-৩ ছবিটির জন্য আলিয়া ভাট মোটামুটি চূড়ান্ত। কিন্তু তার সঙ্গে নায়ক কে হচ্ছেন তা নিয়ে চলছে গুঞ্জন। আর এমন গুঞ্জনের মধ্যে জি-নিউজ খবর প্রকাশ করলো যে, আশিকি-২ ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।
আর অন্যদিকে ক’দিন আগে এমনও শোনা গিয়েছিল যে, ঋত্বিক রোশানের সঙ্গে আশিকি-৩ ছবিতে অভিনয় করবেন সোনম কাপুর। আশিকি-৩ ছবিতে ঋত্বিক-সোনমের পক্ষে যুক্তি ছিল, গেল বছরে এই জুটির অসম্ভব জনপ্রিয়তা পাওয়া ভিডিও গান ‘ধীরে ধীরে সে’। নির্মাতা মুহিত সুরি নাকি এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চেয়েছিলেন ‘আশিকি-৩’ ছবিতে। কিন্তু শেষ পর্যন্ত আলিয়া ভাট ও সিদ্ধার্থকে আশিকি-৩ এর জন্য নির্বাচন করায় সব গুঞ্জনের অবসান হল। যদিও মুহিত সুরির তরফ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।