ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যর্থতায় ভয় নেই নওয়াজের

Link Copied!

newaj-uddinবিনোদন ডেস্ক : ব্যর্থতা আর সফলতাকে যারা মুদ্রার এপিঠ-ওপিঠ মনে করেন তাদের কাছে জীবন মারাত্মক রকমের সহজ! এমন সহজ জীবনের সঙ্গে যাদের বসবাস তাদের একজন বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। যিনি মনে করেন, জীবন চলার পথে সফলতা আসলে সমানুপাতিক ব্যর্থতাও আসবে। তাতে তিনি মোটেও বিচলিত নন। কারণ ব্যর্থতা তাকে ভয় দেখানোর সাহস করে উঠতে পারে না।
নিজের স্বপ্নের সঙ্গে বসবাস নওয়াজউদ্দিনের। টেলিভিশনে অভিনয় করবেন বলে ছোট্ট শহর ছেড়ে এসেছিলেন। কিন্তু একদিন ঠিকই তার স্বপ্ন বাস্তবে রূপ নেয়। টেলিভিশনে অভিনয় করার যে সাধ নিয়ে নিজের বাস্তুশহর ছেড়ে এসেছিলেন নওয়াজ, সেই তিনিই আজ গোটা বলিউডের একজন প্যারালাল হিরো! কখনো তিনি গ্যাংস অব ওয়াসিপুর কিংবা কিক সিনেমার দুর্ধর্ষ সন্ত্রাস, আবার কখনো বাদলাপুরের ছিঁচকে চোর কিংবা বজরঙ্গি ভাইজানের একজন অখ্যাত সাংবাদিক আবার কখনো পাহার কেটে রাস্তা তৈরি করা দশরথ মাঝির চরিত্রে। সব জায়গায় সাবলিল নওয়াজ। তার অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে হয়েছে হিট, ফলে তার উপর বিশ্বাস রাখছে বলিউডের প্রযোজকরা। যদিও ব্যর্থতাও তো কম নয় তার ক্যারিয়ারে। কিন্তু এই ব্যর্থতাকে মোটেও পাত্তা দিতে রাজি নন নওয়া।
তাইতো সম্প্রতি ভারতীয় একটি দৈনিকে নওয়াজ বলেন, ব্যর্থতা আমাকে ভয় দেখাতে পারে না। জীবনটা হচ্ছে সফলতা আর ব্যর্থতার মিশ্রণ সমতে একটা থলে। কাজে নামলে আপনি ব্যর্থতা আর সফলতা দুটোর দেখায় পাবেন। এগুলো আসলে কাজের অংশই। আর এইজন্যই ব্যর্থতায় আমার কোনো ভয় নেই।
গুরু অনুরাগ কাশ্যপের মুক্তির প্রতীক্ষায় থাকা নতুন ছবি ‘রামন রাঘব’-এর প্রমোশনে গিয়ে নিজের ক্যারিয়ার জনিত প্রশ্নে এভাই কথা বলেন নওয়াজউদ্দিন। সম্প্রতি ছবিটি কান চলচ্চিত্র উৎসব-এর ৬৯তম আসরে প্রদর্শীতও হয়েছে। শুধু তাই না, ডিরেক্টর অব ফোর্ড নাইট ক্যাটাগরিতে লড়াইও করেছেন ছবিটি। যদিও পুরস্কার জিতেছে আফগানিস্তানেরিএক নারী নির্মাতার ছবি।
প্রসঙ্গত, এরইমধ্যে নওয়াজ অভিনীত ‘রামন রাঘব’ ছবিটির ট্রেলারও রিলিজ হয়েছে ইউটিউবে। বহু আকাঙ্ক্ষিত এই ছবির ৩ মিনিট ২২ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেলারে খোঁজ মিলেছে দুর্ধর্ষ খুনি রামন রাঘবের। ভারতের ইতিহাসে সত্যিকারের চরিত্র এই রামন রাঘব। যার চরিত্রে ছবিটিতে অভিনয় করেছেন দাপটে অভিনতো নওয়াজউদ্দিন সিদ্দিকী। ক্রাইম থ্রিলার ‘রামন রাঘব’ আসছে ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।