ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ কাঠে তৈরি হবে দালান-কোঠা

Link Copied!

glassপ্রযুক্তি ডেস্ক : কাঠের বিকল্প হিসেবে কাঁচ, প্লাস্টিকের ব্যবহার শুরু হয়েছে বহুদিন আগেই। কাঠকে স্বচ্ছ হিসেবে ব্যবহার করা যায় না এটা কাঠের বড় দোষ। তবে বিজ্ঞানীরা কাঠকে এবার স্বচ্ছ করার প্রক্রিয়া উদ্ভাবন করলেন। এ প্রক্রিয়াতে কাঠকে সম্পূর্ণ গ্লাসের মতো করে প্রস্তুত করা যাবে।
কোন কাঠামো প্রস্তুত করার জন্য কাঠ দারুণ কাজ করে। তবে কাঠের উপকারিতার সাথে সাথে এটি ক্ষণস্থায়ী। কারণ কাঠ পোকা মাকড় দ্বারা আক্রান্ত হয়। পানিতেও ক্ষতিগ্রস্থ হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যা দিয়ে কাঠকে স্বচ্ছ করা যাবে এবং এটি হবে অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী।
লিগনিন নামের বাদামী বর্ণের রাসায়নিক পদার্থ দূরীকরণে প্রকৌশলীরা কাঠকে স্বচ্ছ এবং সেদ্ধ করে। পাতলা একটি কাঠের টুকরোকে স্বচ্ছ করতে এই পদ্ধতিতে সময় লাগে মাত্র ১০ মিনিট এবং একটি ভারী গাছের গুড়িকে করতে সময় লাগে ২৪ ঘণ্টা। এই পদ্ধতি ব্যবহার করার পর শুধু কাঠের স্বচ্ছ অংশটি বাকি থাকে। যেহেতু লিগনিনস গুলো প্রাকৃতিক আঠার মতো, সেহেতু এখন কাঠটিকে কুড়কুড়ের মতো দেখাবে। এরপর কাঠটিকে একটি বায়ুশুন্য স্থানে রাখতে হবে। দেখা যাবে কাঠটি ধীরে ধীরে স্বচ্ছ হচ্ছে।
কাঠ ফাইবার দিয়ে তৈরি টিউবগুলো এপক্সি রেজিন শুষে নেয়।যখন এটি শুকিয়ে যায় তখন এই কাঠের টুকরোটির ভেতর দিয়ে কাঠের অপর প্রান্ত দেখা যায়। যদিও এটি বালুকণার মতো কাঠের গুড়ো তবুও এটি যথেষ্ট শক্তিশালি।
সাধারণ কাঠের চেয়ে এই কাঠ ১০ গুণ বেশি শক্তিশালি এবং ৪ গুণ বেশি দীর্ঘস্থায়ী। যে অংশটুকু সাধারণ কাট থেকে বাদ দিয়ে স্বচ্ছ কাঠ তৈরি করা হয় সে অংশটি হলো এপক্সি রেজিন। এই পদার্থটি পরিবেশ বান্ধব নয়। এটি শুধু ল্যাবে উৎপন্ন হয়। তবে প্রকৌশলীরা এপিক্স রিজিনকে কাজে লাগিয়ে ব্যাপক হারে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক তৈরির চিন্তা করছে।
খুব নিকটেই হয়তো স্বচ্ছ কাঠ ব্যবহার করে দালান-কোঠা বানানো শুরু হবে।