ঢাকাMonday , 30 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভ চুরি সংক্রান্ত ফরেনসিক প্রতিবেদন প্রস্তুত

Link Copied!

fireeyeঅর্থনীতি ডেস্ক : সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সম্পর্কে ফরেনসিক তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের সাবেক আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানার দল ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনের খসড়া প্রস্তুত করেছে। এর ভিডিওগ্রাফিক পরিবেশনা রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পষর্দ সভায় উপস্থাপনও করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির এক মাস পর কারণ অনুসন্ধান ও আইটি দুর্বলতা খুঁজে বের করতে ভারতীয় নাগরিক রাকেশ আস্তানার নেতৃত্বে সাইবার বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দেয়া হয়। তদন্তের জন্য এই দলকে দুই দফায় ৭৩০ কর্মঘণ্টা সময় দেয়া হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহৃত ৪ হাজার ২০০ কম্পিউটার পরীক্ষা-নিরীক্ষা করে তদন্ত দল। এর আগে রাকেশ আস্তানার পরামর্শেই কেন্দ্রীয় ব্যাংকের সব কম্পিউটারে ফায়ার আইয়ের সরবরাহ করা একটি ‘প্রোগ্রাম’ বসানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রাকেশ আস্তানা। তিনি বর্তমানে এ প্রতিষ্ঠানের প্রধানের পদেও দায়িত্বরত।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, তদন্তকারী দলের সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে। একইসঙ্গে তদন্তের কাজও প্রায় শেষ পর্যায়ে। তদন্ত সম্পর্কে খসড়া প্রতিবেদন তৈরি করে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে ২৯ মে (রোববার) বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে।
বোর্ড সভা শেষে এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন আহমেদ বলেন, ফরেনসিক প্রতিবেদনের খসড়া পাওয়ার পয়েন্ট আকারে রাকেশ আস্তানা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এ নিয়ে বোর্ডসভায় আলোচনা হয়েছে।
ফরেনসিক তদন্ত প্রতিবেদনের ব্যাপারে রাকেশ আস্তানার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদন প্রস্তুত হলে তা যথাসময়ে জমা দেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিজার্ভ চুরির তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্তদলের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার সময়ও ঘনিয়ে এসেছে। সপ্তাহখানেকের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে পারেন তিনি।
এর আগে ফরাসউদ্দিন তদন্ত শুরুর ৩০ দিনের মধ্যে গত এপ্রিলের ২০ তারিখে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে জমা দিয়েছেন।