ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইজান এখন মহাবীর ‘সুলতান’

Link Copied!

sultanবিনোদন ডেস্ক : বলিউডের একটা সিনেমা যতোটা না প্রচার প্রচারণার মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারচেয়ে কোনো অংশে কম প্রচারণা ছিল না ‘সুলতান’-এর ট্রেলার রিলিজকে কেন্দ্র করে! গত কয়েক দিন ধরেই ভারতীয় শোবিজ অঙ্গনে একটায় কথা ছিল, ‘সুলতান’! আর হবেই বা না কেন! ছবিটি যে ভাইজান খ্যাত বলিউডের তারকা অভিনেতা সালমান খানের!
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৪ মে সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজন করা হল সুলতান-এর ট্রেলার রিলিজ আয়োজনটি। অনুষ্ঠানে ছবির সুপারস্টার অভিনেতা সালমান ও আনুশকাসহ ছিলেন ছবির অন্যান্য কলাকূশলীরা। ইউটিউবে রিলিজের সাথে সাথে ট্রেলারটি বেশকিছু টিভি চ্যানেলেও প্রথমবার সম্প্রচার করা হয়। এত আয়োজন করে বলিউডে এর আগে কোনো ট্রেলার রিলিজ অনুষ্ঠান হয়নি!
পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীর চরিত্র ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীররা। সেই ঐতিহাসিক চরিত্রেই আছেন সালমান খান। মাত্র তিন মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে সালমানকে আদ্যোপান্ত কুস্তিগীর হিসেবেই লক্ষ্য করা গেছে। আর তার সাথে আছে আরেক নারী কুস্তিগীর আনুশকা শর্মা। ব্যাকগ্রাউন্ডে যখন ‘খুন ম্যায় তেরে মিট্টি, মিট্টি ম্যায় তেরা খুন’ বাক্যটি শোনা যায় তখন প্রতিটি মানুষের শরীরে বিদ্যুৎ খেলে যায়। স্নায়ু পাগল করা ট্রেলারের মিউজিকও ছিল দুর্দান্ত। কুস্তিকে কেন্দ্র করে প্রেম, বিরহ আর জীবনের আভাস মেলে প্রতীক্ষিত ‘সুলতান’ ছবিটিতে! এমন টানটান উত্তেজনায় ঠাসা সুলতানের ট্রেলারটি গত পনের ঘন্টায় দেখেছে প্রায় ১৫ লক্ষবারের উপরে!
সুলতান মূলত দেশের জন্য অলিম্পিকে কুস্তিতে স্বর্ণের মেডেল এনে দিতে চায়। কিন্তু তার প্বারিপার্শিক অবস্থা হয়তো সে স্বপ্ন পূরণে বাধা হয়ে আসে। কিন্তু নাছোরবান্দা সুলতান। তিনি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান। ছবিতে রনদীপ হুদাকেও দেখা গেছে। সুলতানের প্রশিক্ষক হিসেবে ছবিতে অভিনয় করেছেন তিনি।
আলি আব্বাস জাফর পরিচালিত সুলতান ছবিটি আসছে ঈদে মুক্তির কথা রয়েছে।