ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরী নায়িকাকে জাপটে ধরে শুয়ে পড়লেন ফ্যান

Link Copied!

lew-yefiবিনোদন ডেস্ক : শাহরুখ খানের ফ্যান ছবিটি নিশ্চয়ই দেখেছেন? বক্স অফিসে মারাত্মক কিছু সাফল্য না পেলেও দর্শক মনে কিন্তু একটা প্রভাব ফেলেছে। তবে ফ্যান কত দুঃসহ হয়ে উঠতে পারে বাস্তবেই দেখুন একটা ভিডিওতে।
২৮ বছর বয়সী চীনের নায়িকা লিউ ইয়েফিই খুবই জনপ্রিয়। তিনি এখন ব্যস্ত তার আপকামিং ছবি নাইট পিককের প্রচার নিয়ে। গুয়াংঝাউতে এই ছবির প্রচারেই হাজির ছিলেন লিউ। ফ্যানদের আবদারও হাসিমুখে মেটাচ্ছিলেন মঞ্চ থেকে।
কিন্তু হঠাই এক যুবক দৌড়ে এসে লিউকে জাপটে ধরে নিচে ফেলে দেন। অকস্মাৎ ওই কাণ্ডে হকচকিয়ে যান সবাই। যদিও তেমন কোনো আঘাত লাগেনি লিউয়ের। তবে ঘটনার ভয়াবহতায় তিনি বেশ আতঙ্কিত।
ছবির প্রোডাকশন কোম্পানি, লিউয়ের কাছে এমন ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে।
এদিকে পুলিশ ১০ দিনের জন্য ওই যুবককে নিজেদের হেফাজতে রেখেছে। যদিও ওই যুবক নাকি লিউয়ের বড় ফ্যান।