ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছেন নায়লা নাঈম

Link Copied!

naylaবিনোদন প্রতিবেদক : ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছেন আলোচিত মডেল নায়লা নাঈম। গাজীপুরে বিশ কাঠা জমির উপর বাড়িটি নির্মাণ করছেন। এ কারণে ছয়মাসের জন্য নতুন কোন কাজ হাতে নিচ্ছেন না তিনি।
তিনি জানালেন, ছয়মাস আগে বাড়িটির কনস্টাকশনের কাজ শুরু করেছি। এটা অনেকটা বাগান বাড়ির মতো। ঢাকা টু গাজীপুর করেই আমার সময় কাটছে। কনস্ট্রাকশনের কাজগুলো খুব ঝামেলার। সেকারণেই গত ছয়মাস মিডিয়ার কোন কাজে অংশ নেইনি। বাড়িটা শেষ হতে আরও ছয়মাস লাগবে। ছয়মাসের মধ্যে আপাতত নতুন করে কোন কাজ করা সম্ভব না। তবে বাড়ির কাজ শেষ হলেই কাজে ফিরবো।’
নির্মাতা হাবিবুল ইসলামের ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রের একটি আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। ছবিটি শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে।