ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের ব্যানারে ফিরছেন ‘তেরে নাম’ খ্যাত নায়িকা ভূমিকা

Link Copied!

bumikaবিনোদন ডেস্ক : ২০০৩ সালে হঠাৎ করেই সতিশ কৌশিকের সিনেমা ‘তেরে নাম’-এ সুপারস্টার অভিনেতা সালমান খানের বিপরীতে দেখা মিলে এক মায়াবী চেহেরার নতুন নায়িকা ভূমিকা চাওলার। এক ছবি দিয়েই বলিউডে সম্ভাবনাময়ী নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বলিউডের নিজের সম্ভাবনাকে না দেখতে পেয়ে তিনি বলিউড ছেড়ে নিয়মিত সিনেমা করেছেন ভারতীয় দক্ষিণী ছবিতে। কিন্তু আবারও বলিউডেই ফিরছেন তুমুল জনপ্রিয় এই নায়িকা! আর এবার তিনি ফিরছেন বলিউড কিং শাহরুখ খানের ব্যানারে!
ভারতীয় অনলাইন পোর্টাল নিউজ-এক্স.কম জানিয়েছে, ২০০৩ সালে সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করা ভূমিকা চাওয়া ফের বলিউডে ফিরছেন। ইন্দ্রজিৎ লঙ্কেশের সিনেমা ‘লাভ ইউ আলিয়া’র মধ্য দিয়ে বলিউডি সিনেমায় ফিরছেন তিনি। আর এই ছবিটি বলিউডের পরিবেশক শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’। এরইমধ্যে নাকি ছবিটির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষের দিকে।
সর্বশেষ ২০০৭ সালে বলিউডের সিনেমা ‘গান্ধি মাই ফাদার’-এ দেখা গিয়েছিল ভূমিকাকে। এরপর তিনি নিয়মিত সিনেমায় অভিনয়ে করে আসলেও বলিউডে কোনো সিনেমা করেননি এই অভিনেত্রী। তবে দীর্ঘ নয় বছর পর বলিউডের সিনেমায় ফিরতে পেরে দারুন উচ্ছ্বসিত ভূমিকাও!