ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তির আনন্দে কলকাতায় সাবা

Link Copied!

sabaবিনোদন প্রতিবেদক : গেল বছর কলকাতার নির্মাতা অয়ন চক্রবর্তীর নতুন ছবি ‘ষড়রিপু’তে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা। শুটিং, ডাবিং, এডিটিং শেষে সম্প্রতি অনলাইনে এসেছে ছবির দেড় মিনিটের ট্রেলার। এবার মুক্তির পালা, সে খবর সাবা নিজ মুখেই দিলেন। জানালেন, আগামী ৩ জুন কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ষড়রিপু’। গতকাল ২৭ মে ঢাকা ছাড়েছেন তিনি। কলকাতায় ছবির প্রচারণায় অংশ নিতেই তার এ যাত্রা।
যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের হিড়িক পরার পর থেকে দেশিয় অনেক তারকাই কলকাতামুখী। সেই ধারাবাহিকতায় অভিনেত্রী সোহানা সাবাও পিছিয়ে নেই। তবে সবার মতো যৌথ প্রযোজনায় নয়, সরাসরি কলকাতার ছবিতেই নায়িকা হিসেবে কাজ করছেন তিনি। তেমনই একটি ছবি ‘ষড়রিপু’। আগামী ৩ জুন সেখানকার প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
এ প্রসঙ্গে সাবা বলেন, ‘‘ষড়রিপু’ একেবারেই কলকাতার সিনেমা। যা আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে। ছবির গল্পে কোটিপতির বউয়ের চরিত্রে দেখা যাবে আমাকে।’
অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবিটি মূলত ক্রাইম থ্রিলারধর্মী। এতে সোহানা সাবার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত আর বয়ফ্রেন্ডের চরিত্রে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।