ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রনবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনে অসহায় ভারতি মালহোত্রা

Link Copied!

baroti-malhotraবিনোদন ডেস্ক : বেশ ক’মাস আগেই অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে চলা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের যবনিকাপাত ঘটে তারকা অভিনেতা রনবীর কাপুরের। এরপর চুপই ছিলেন তারা। কিন্তু ক’দিন ধরে হঠাৎই শোনা যাচ্ছে ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রনবীর প্রেম করছেন দিল্লীর এক উঠতি মডেলের সঙ্গে! বেশ ক’দিন ধরে মিডিয়ায় চলা এমন গুঞ্জনের পর এবার সেই প্রেম নিয়ে মুখ খুললেন রনবীরের কথিত সেই প্রেমিকা!
গত সপ্তাহ থেকে যা চলছে তা যথেষ্ঠ বিব্রতকর। আমি ভেবে পাই না যে, আমি কখনো বলেছি কিনা যে আমি রনবীর কাপুরের অভিনয় কিংবা তার কাজ পছন্দ করি! সে হয়তো খুব ভালো অভিনেতা, কিন্তু কখনোই আমি তার অভিনয় কিংবা স্টাইল পছন্দ করিনি। এমনকি তার ‘ফ্যান’ও আমি নই! এভাবেই বলছিলেন রনবীর কাপুরের গুজবে প্রেমিকা ভারতি মালহোত্রা।
রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কতো দূরের কথা, এমনকি দূর থেকে তার কাজের প্রতি ভক্তি পর্যন্ত নেই ভারতির। আর মিডিয়া কিনা তার সঙ্গে রনবীর কাপুরের প্রেমের গল্প রঙ রস লাগিয়ে প্রচার করছে!
এমনটি বললেন মেকাপ-আপ আর্টিস্ট ভারতিও। সম্প্রতি ভারতি মালহোত্রা মিডিয়ায় একটি সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে হঠাৎ করেই বন্ধু বান্ধবরা আমাকে কল করে রনবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জিজ্ঞেস করছিল। এরপর আমিও ইন্টারনেট ও বিভিন্ন সংবাদপত্রেও বিষয়টি দেখলাম। এবং যথারীতি দারুণ শকড্!  এবং সবাইকে বিষয়টি খুলে বলার চেষ্টা করলাম যে, আমার সঙ্গে রনবীর কাপুরের কোনো সম্পর্ক নেই। বেশকিছু অনলাইন পোর্টালে যোগাযোগ করার পর অনেকেই বিষয়টি তাদের সাইট থেকে সরিয়ে নিল। কিন্তু বেশির ভাগই এই ঘটনাটিকে আরো রসিয়ে রসিয়ে প্রচার করলো। আমি আসেল জানি না কিভাবে এমন গুজব বন্ধ করা সম্ভব। আমার চারপাশে রনবীর কাপুরের সাথে আমাকে জড়িয়ে গুঞ্জন করে যাচ্ছে, এটা আমার জন্য যথেষ্ঠ ভুগান্তির।
রনবীরের সঙ্গে নিজের প্রেমের গুঞ্জনে এই অবস্থায় কতোটা অসহায় অবস্থায় আছেন সে বিষয় তুলে ধরে মালহোত্রা আরো বলেন, রনবীর কাপুর বিশাল বড় স্টার। তার সঙ্গে আমার প্রেমের গুঞ্জনের খবরটি অনেকেই ‘সৌভাগ্য’ বলে আমাকে পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, লাইম লাইট পাওয়ার জন্য এমন গুঞ্জন খুব কাজের। কিন্তু তারা কেই বুঝতে চাইছেন না যে এটা আমার জন্য কতোটা বিব্রতকর। কারণ প্রতিনিয়ত মানুষ আমাকে, আমার বাবা-মা সবার ফোনে কল দিয়ে রনবীর কাপুরের সঙ্গে আমার সম্পর্কের বিস্তারিত জানতে চাইছে!