ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাঁটুর বয়সি আলিয়ার সঙ্গে শুটিং শেষ করলেন শাহরুখ

Link Copied!

shahrukh-khan-aliaবিনোদন ডেস্ক : গেল বছর থেকেই জোর গুঞ্জন শোনা গিয়েছিল যে ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরি সিন্ধের দ্বিতীয় ছবিতে হাঁটু বয়েসি মেয়ে আলিয়া ভাটের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন বলিউড কিং শাহরুখ খান! আর সে গুঞ্জনকেই সত্য প্রমানিত করে নতুন ছবির শুটিংও চুপিচুপি শেষ করে ফেলেছেন শাহরুখ খান।
রীতিমত চুপিসারেই শেষ হয়ে গেল গৌরি সিন্ধের দ্বিতীয় ছবির শুটিং। যে ছবিতে প্রথমবার হাঁটুর বয়সী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে প্রায় ৫১ বছর বয়সী বলিউড কিং শাহরুখ খানকে। আর শুটিং শেষ হওয়ার বিষয়টি জানিয়ে নির্মাতা গৌরি সিন্ধে শুটিং শেষের দিনের একটি ছবি নিজের  টুইটারে পোস্ট করেন।
গৌরির পোস্ট করা ছবিটিতে এক ফ্রেমে দেখা গেছে শাহরুখ খান ও আলিয়া ভাটকে। ছবিটি পোস্ট করে গৌরি সিন্ধে লিখেছেন, শুটিং শেষ। শুটিংয়ের প্রিয় আলিয়া ভাটকে মিস করবো অনেক। গৌরির এমন টুইটের জবাবও দিয়েছেন আলিয়া।
ছবিটি যদিও নির্মাণ করছেন গৌরি সিন্ধে, কিন্তু প্রযোজনা কিন্তু করছেন করন যোহরের ধর্ম প্রোডাকশন ও শাহরুখের রেড চিলি। বিগ বাজেটের এই ছবিটির মুক্তির বিষয়ে এখনো কোনো পাকা কথা দেননি ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা।