ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এস ৭ এজের ব্যাটম্যান ভার্সন

Link Copied!

samsung-s7প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যমসাংয়ের চলতি বছরে আগত স্মার্টফোনগুলোর মধ্যে স্যামসাং এস৭ এজ মার্কেটে আধিপত্য বিস্তার করে চলেছে। এবার স্যামসাং এই মডেলে নিয়ে এলো ব্যাটম্যান সিরিজ। জনপ্রিয়া কার্টুন চরিত্র ব্যাটম্যানের লোগো সম্বলিত ফোনটির মডেল স্যামসাং এস৭ এজ ইনজাস্টিস এডিশন। চলতি বছরের জুনে ওয়ার্নার ব্রাদারসের সাথে যৌথ অংশীদারিত্বে স্যামসাং ফোনটি অবমুক্ত হবে ।
এই ফোনের প্যাকেজে রয়েছে একটি স্যামসাং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সেট, সোনালী প্লেটের ব্যাটম্যান লোগো এবং একি লোগো সম্বলিত রাবারের ফোন কভার।
ফোনটি লিমিটেড এডিশনের। চীন, সিঙ্গাপুর, কোরিয়া, ল্যাটিন আমেরিকা এবং রাশিয়াতেই শুধু এই ফোনটি পাওয়া যাবে। তবে ভবিষ্যতে ফোনটির উৎপাদন বাড়ানো হবে বলে জানায় স্যামসাং কতৃপক্ষ।
স্যামসাং এস৭ এজের মতোই সবকিছু থাকছে এই ভার্সনে। অতিরিক্ত হিসেবে যুক্ত হচ্ছে ব্যাটম্যানের লোগো। এবং স্যামসাংয়ের ইউজার ইন্টারফেসেও ব্যাটম্যানের লোগোকে অনুসরণ করা হয়েছে।