ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাহুবলী’র মুখোমুখি হলিউডের ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’

Link Copied!

fast-furiousবিনোদন ডেস্ক : আসছে বছরে মুক্তির তারিখ ঠিক হয়েছে ভারতীয় ইতিহাসে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমা ‘বাহুবলী’র দ্বিতীয় পার্ট ‘বাহুবলী দ্য কনক্লুশন’-এর। ঠিক একই দিনে ভারতে মুক্তির কথা ভাবছে হলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের পরবর্তী সিক্যুয়াল ‘ফিউরিয়াস-৮’! যদিও মুক্তির তারিখ আগেই ঘোষণা করেছিল ‘ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজ!
হলিউড এখন পুরোদমে ভারতীয় সিনেমার বাজারে প্রবেশের চেষ্টা করে যাচ্ছে। আর তাদের এই চেষ্টা দুর্দান্তভাবে সফলও হচ্ছে। নানান কৌশল অবলম্বন করে ভারতীয় সিনেমার বাজারে তাদের এই প্রসারণ যখন চাঙা ঠিক তখনই হলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর নতুন ছবি ভারতীয় সিনেমা হলে মুক্তির বিষয়ে দেখা গেল জটিলতা! না, ভারতীয় কোনো আইনি ঝামেলা নয়! বরং ভারতীয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সিনেমা ‘বাহুবলী’র মুখোমুখি হওয়ার ভয়! হ্যাঁ, কাকতালীয়ভাবে আসছে বছরে একইদিনে মুক্তির তারিখ ঠিক হয়েছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস ৮’ এবং তুমুল জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র সিক্যুয়াল ‘বাহুবলী দ্য কনক্লুশন’।
মাস দুয়েক আগেই আসছে বছরের ১৪ এপ্রিল ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৮’ মুক্তির কথা ঘোষণা দিয়েছিলেন ছবির অন্যতম অভিনেতা ও প্রযোজক ভিন ডিজেল। কিন্তু একই দিনে এবার ‘বাহুবলী’ নির্মাতা এসএস রাজামউলে ঘোষণা করলেন তার তুমুল ব্যবসা সফল ছবি ‘বাহুবলী’র দ্বিতীয় অংশের মুক্তির ঘোষণা। আর এমন ঘোষণায় বিপাকে পড়েছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ কর্তৃপক্ষ। কারণ বিশ্ব বাজার থেকে হলিউডের ছবিগুলো যে পরিমাণ আয় করে, তারমধ্যে ভারতকে তারা বিশাল বাজার মনে করে। এমনকি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৭’ শুধু ভারত থেকেই আয় করেছিল প্রায় একশো কোটিরও উপরে!
তারচেয়ে বড় যে সমস্যা তা হল প্রেক্ষাগৃহ নিয়ে লড়াই। ‘বাহুবলী’ একমাত্র সিনেমা যা শুধু ভারতেই গত বছরে আয় করেছে পাঁচশো কোটি রূপিরও উপরে। আর এই জন্যই নির্মাতা রাজামউলে এবারও তার ‘বাহুবলী’র দ্বিতীয় পার্টটি নিয়ে বেশ আশাবাদী। তিনি চান ভারতের অন্তত পাঁচ হাজার প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি মুক্তি দিতে। আর অন্যদিকে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিনেমাটিও যেহেতু ভারতে তুমুল জনপ্রিয় ‘ফ্র্যাঞ্চাইজ’ হিসেবে পরিচিত ফলে এ ছবির নির্মাতাও চাইছেন ভারতের অন্তত তিন হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে। অথচ প্রেক্ষাগৃহের হিসেবে বলে একযোগে ভারতে কোনো নতুন সিনেমা সাকল্যে সাড়ে পাঁচ হাজার সিনেমায় মুক্তি দেয়া সম্ভব!
এমন অবস্থায় ট্রেডগুরু জানিয়েছেন, নির্মাতাদের প্রত্যাশানুযায়ী একসঙ্গে ‘বাহুবলী দ্য কনক্লুশন’ এবং হলিউডের সিনেমা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৮’ ভারতের প্রেক্ষাগৃহে একযোগ মুক্তি দেয়া সম্ভব না। হয়তো এক সপ্তাহ আগে পরে মুক্তি দিলে এমন জটিলতা এড়ানো সম্ভব! যদিও এখন পুরোটাই নির্ভর করছে দুই ছবির নির্মাতাদের উপর!