ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে কুসুম শিকদারের ‘আমি তুমি তুমি আমি’

Link Copied!

ami-tumiবিনোদন প্রতিবেদক : কুসুম শিকদার অভিনীত ‘শঙ্খচিল’ ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ছয় সপ্তাহ হতে চললো, এখন তার রেশ রয়ে গিয়েছে। তবে ঈদকে সামনে রেখে আবারো ছোটপর্দা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। যার অংশ হিসেবে ইতিমধ্যেই ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন।
গত ১৬ মে থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ‘আমি তুমি তুমি আমি’ শিরোনামের নাটকটির চিত্রধারণের কাজ। ছয় পর্বের এই নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন এজাজ মুন্না। রোমান্টিক গল্পের এ নাটকে অভিনেত্রী কুসুম শিকদারকে দেখা যাবে শ্রাবণী চরিত্রে।
নাটকে অভিনয় করা প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘এজাজ মুন্না ভাইয়ের নাটকে প্রথমবারের মতো কাজ করছি। উনার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করার অনেক সুবিধা। সবকিছুই পরিকল্পনা মাফিক হয়। তাছাড়া গল্পটিও বেশ চমৎকার। যা সহজেই দর্শকদের আকর্ষণ করবে।’
এদিকে কুসুম শিকদার প্রসঙ্গে এজাজ মুন্না বলেন, ‘আমার নির্দেশনায় কুসুম প্রথম কাজ করছে। তার সময়ানুবর্তিতা, আগে থেকেই স্ক্রিপ্ট পড়াসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সতর্কতা আমাকে মুগ্ধ করেছে। এখন এমন একটা সময় যাচ্ছে যেখানে সিরিয়াস শিল্পী পাওয়া নির্মাতাদের ভাগ্যের ব্যাপার। কুসুমের কাজে আমি অভিভূত। ধন্যবাদ কুসুম শিকদারকে।’
‘আমি তুমি তুমি আমি’ নাটকে কুসুম শিকদারের বিপরীতে অভিনয় করছেন সাজু খাদেম। এছাড়াও রয়েছেন আব্দুল কাদের, মুনিরা মিঠু, ডায়না, ওয়াসিম খান, তাসনুভা তিশা প্রমুখ। ধারাবাহিক নাটকটি আসছে ঈদে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।