ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার আফ্রিকায় যাচ্ছে অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’

Link Copied!

my-bicycleবিনোদন প্রতিবেদক : এশিয়া-ইউরোপের বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে মনোনীত হওয়ার পর এবার আফ্রিকায় যাচ্ছে চাকমা ভাষায় বাংলাদেশের প্রথম নির্মিত ছবি ‘মাই বাইসাইকেল’। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের তরুণ পরিচালক অং রাখাইন।
জানা গেছে, পূর্ব আফ্রিকার বৃহত্তম সাংস্কৃতিক উদ্‌যাপন আর দাপুটে ফিল্ম ফেস্টিভালে পরিণত হয়েছে ‘জানজিবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। ১৯৯৭ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত এ উৎসবের আয়োজন হয়ে আসছে। প্রতিবারের মত এবারও জানজিবারের স্টোন টাউনে আগামী ৯ থেকে ১৭ জুলাই বসবে এই গুরত্বপূর্ণ উৎসব। আর এখানেই বাংলাদেশের ছবি ‘মাই বাইসাইকেল’ প্রদর্শনের আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা অং রাখাইন। ছবিটি আফ্রিকার উৎসবের ‘ফিচার ফিকশন’ বিভাগে প্রদর্শনের জন্য অফিসিয়ালি মনোনিত হয়েছে। আর ফেস্টিভালে এবারের থিম নির্ধারণ হয়েছে ‘দিস জার্নি অফ আওয়ার্স’।
বাংলাদেশের সেন্সর বোর্ড ‘ভাষাগত’ জটিলতার কারণ দেখিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী আটকে দিয়েছে। কিন্তু দেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের ছাড়পত্র না পেলেও এরই মধ্যে বেশকিছু আন্তর্জাতিক প্রভাবশালী ও খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনী ও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করে পুরস্কার অর্জনও করেছেন নির্মাতা অং রাখাইন। এরই ধারাবাহিকতায় এবার ছবিটিকে আমন্ত্রণ জানানো হল আফ্রিকার এই গুরুত্বপূর্ণ আসরে।
২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে ‘মাই বাইসাইকেল’ প্রথম প্রদর্শিত হয়, এবং সেসময় ব্যাপক প্রশংসাও অর্জন করে ছবিটি। এছাড়া ২০১৫ সালের শেষ দিকে এটি প্রদর্শিত হয় ইউরোপের দেশ এস্তোনিয়ার তাল্লিন এবং রাশিয়ার সিলভার আকবুজাত অ্যাথনিক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে ছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেনের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ৩৯তম গোটেবার্গ ফিল্ম ফেস্টিভালেও ‘নিউ ভয়েসেস’ বিভাগে লড়াই করে বেশ প্রশংসা অর্জন করে।
প্রসঙ্গত, তরুণ নির্মাতা অং রাখাইন নির্মিত প্রথম ‘মাই বাইসাইকেল’। ছবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাত্যহিক জীবন সংগ্রামকে স্বাভাবিক সারল্যের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সরল চিত্রনাট্যের নান্দনিক চিত্রায়ণ ছবিটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ‘মাই বাইসাইকেল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল মনি চাকমা, ইন্দ্রিরা চাকমা, ইউ চিং হলা রাখাইন, বিনাই কান্তি চাকমা, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, জোরাদান চাকমা। ছবির চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ এবং প্রযোজনা করেছেন মা নান খিং।