ঢাকাThursday , 26 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পখাতে দক্ষতা বাড়াতে বিনিয়োগে আগ্রহী চীন

Link Copied!

BANGLADESH-CHINনিউজ ডেস্ক : বাংলাদেশের শিল্পখাতের উন্নয়ন ও দক্ষতা বাড়াতে চীন বিপুল পরিমাণে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং। তিনি বলেন, ‘চীন বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে। এক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে।’
চীনা রাষ্ট্রদূত বুধবার (২৫ মে) শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান।
শিল্পমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্পমন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎখাতে চীনের বিপুল পরিমাণে বিনিয়োগের বিষয়টি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পাট শিল্পখাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতা, নির্মাণ সামগ্রীসহ বহুমুখি পণ্য উৎপাদনের সুযোগ আছে। চীনের উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পাটশিল্পখাতে বিনিয়োগ করতে চায়। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও চীন বিনিয়োগ করবে। বাংলাদেশে শিল্পখাতের ভিত্তি শক্তিশালী করতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘চীনা উদ্যোক্তারা পাটশিল্পের পাশাপাশি বাংলাদেশের চিনিকল ও নিউজপ্রিন্ট কাগজকলের আধুনিকায়নে বিনিয়োগ করতে পারে।’ এক্ষেত্রে সরকার প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতে প্রস্তুত আছে বলে তিনি জানান।
আমু বলেন, ‘চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারি শিল্পখাতে বিনিয়োগের পাশাপাশি এর বাইরেও হালকা প্রকৌশল শিল্পখাতে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলেও তিনি মনে করেন।
তিনি বিসিআইসির আওতাধীন শিল্প-কারখানা প্রতিষ্ঠান বিআইএসএফের আধুনিকায়ণ ও পণ্য বৈচিত্রকরণের লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ দেন।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত চলতি বছরের আগামী ১২ থেকে ১৭ জুন চীনের কুংমিংয়ে অনুষ্ঠিতব্য চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে চীনের খ্যাতনামা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের প্রস্তাব করলে শিল্পমন্ত্রী এতে সম্মতি জানান।