ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা-স্বাস্থ্যে কম বরাদ্দের তালিকায় বাংলাদেশ

Link Copied!

debapriya-bhattacharyaনিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়ার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিকে। তাই দেশের এই দুই গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (২৫ মে) রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে সিপিডি আয়োজিত “বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা” শীর্ষক এক সংবাদ সম্মেলনে পেশকৃত এক গবেষণা প্রতিবেদনে দেশের এই ‍তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।
সিপিডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৬১টি দেশের মধ্যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৫৫তম। অন্যদিকে, স্বাস্থ্য খাতে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৯তম। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের দিক থেকে বাংলাদেশের নিচে রয়েছে কম্বোডিয়া। এই অবস্থান থেকে উত্তরণের জন্য আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতেও ব্যয় বাড়াতে হবে।
এছাড়া বাস্তবায়নযোগ্য বাজেট চায় সংস্থাটি। তাদের মতে, প্রতিবছরই বাজেটের আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে ১৭ থেকে ১৮ শতাংশ ঘাটতি থাকে। জ্বালানি তেলের আয় থেকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সংস্থাটির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভ্ট্টাচার্য বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় বাড়াতে হবে। এছাড়া কৃষিতে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
তিনি দেশের আর্থিক খাত প্রসঙ্গে বলেন, ‘দেশের আর্থিক খাতের স্বাস্থ্য ভালো না। আর্থিক ব্যবস্থাপনায় যোগ্য নেতৃত্বের অভাব। ব্যবস্থাপকদের সুনির্দিষ্ট ধারণার অভাব রয়েছে। তাই এ খাতকে টিকিয়ে রাখতে সুশাসনের প্রয়োজন।’
এজন্য ব্যাংক ও আর্থিক খাতে কমিশন গঠনের পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ জানান, খাদ্য বর্হিভূত মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বাড়ছে। এদিকে বাজেট বাস্তবায়নেও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এর দুর্বল দিক হলো- এডিবি বাস্তবায়ন কম ও উন্নয়ন খাতে সরকারি ব্যয় কম হচ্ছে।
তিনি আরো বলেন, ‘জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। কিন্তু এর সুফল কৃষক ও দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছে না। তাই কেরোসিন ও ডিজেলের দাম আরও কমানোর আহ্বান জানাচ্ছি।’