ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তালেবানদের নতুন নেতা হায়বাতুল্লাহ

Link Copied!

TALEBANআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে ওই দলেরই এক মুখপাত্র। সশস্ত্র গোষ্ঠীটি ইতিমধ্যে ওই নিহত নেতার এক সহকারীকে নিজেদের নতুন নেতা হিসেবে মনোনীত করেছে বলেও জানা গেছে। শনিবার বেলুচিস্তান প্রদেশের দালবানদিন এলাকায় মার্কিন ড্রোন হামলায় দুই সহকারীসহ নিহত হয়েছিলেন ওই তালেবান নেতা।
বুধবার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের নেতা মনসুর নিহত হওয়ার পর তারই সহকারী মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদাকে তালেবান প্রধান নিযুক্ত করা হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত এক বৈঠকে তালেবানরা তাদের নতুন নেতা মনোনীত করে। হায়বাতুল্লাহ একসময় তালেবানদের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিরাজুদ্দীন হাক্কানি এবং মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে (মোল্লা ওমরের ছেলে) নতুন তালেবান নেতার দুই সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ রোববার এক টুইটার বার্তায় মনসুরের নিহত হওয়ার সংবাদ দিয়েছিলেন। আফগান গোয়েন্দা সংস্থাও এই তালেবান নেতার নিহত হওয়ার খবর দিয়েছিল। তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর গত দু বছর ধরে দলটিকে নেতৃত্ব দিচ্ছিলেন মনসুর।
প্রসঙ্গত, আফগানিস্তানের সবচেয়ে সক্রিয় ও শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হচ্ছে তালেবান। তাদের হামলায় ইতিমধ্যে ১১ হাজার বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছে। তাদের হাতে কেবল গতবছরই নিহত হয়েছে সাড়ে পাঁচ হাজার সরকারি সেনা ও পুলিশ।