ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ জরিপ করবে সরকার

Link Copied!

Electryনিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৪৫ বছর পর দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ জরিপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, ‘ভারতে এ জরিপ প্রক্রিয়া প্রতি দুবছর পর পর করা হয়। কিন্তু আমাদের দেশে এর আগে এমন উদ্যোগ নেওয়া হয়নি। আশা করি, এ উদ্যোগের মাধ্যমে সুফল পাওয়া যাবে।’
বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ভারতীয় একটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘এর আগে পাওয়ার প্লান্টের বিষয়ে ইঞ্জিনিয়াররা আমাদেরকে বেশ কিছু ভুল তথ্য দিয়েছিলেন। তারা বলেছিলেন, পাওয়ার প্লান্টগুলো নষ্ট। তবে এখন দেখা যাচ্ছে, সেখানে কয়লার ময়েশ্চারের সমস্যা রয়েছে। সেগুলো পুরোপুরি নষ্ট নয়।’
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব, পিডিবির চেয়ারম্যান ও বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।