ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Link Copied!

hotআন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বিগত মাসগুলোর মত এপ্রিল মাসেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে রেকর্ড পরিমাণ। নাসা জানিয়েছে, গত এপ্রিল মাস ছিল একটানা সপ্তম মাস যেটা পূর্বের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।
বিগত বছরগুলোর তুলনায় ২০১৬ সালের এপ্রিল মাসে বৈশ্বিক তাপমাত্রা বেশী ছিল। ১৯৫১ থেকে ১৯৮০ সালের মধ্যবর্তী বছরগুলোর এপ্রিল মাসের উষ্ণতার তথ্য নিয়ে গবেষণা করে এই ফল প্রকাশ করেছে নাসা। তবে ২০১৬ সালের জানুয়ারি মাসের সাথে তুলনা করলে উষ্ণতা ছিল সমান।
চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাস বিগত বছরগুলোর উষ্ণতার রেকর্ড ক্রমান্বয়ে ভেঙ্গে আসছে। বিশেষ করে ফেব্রুয়ারি ও মার্চে তাপমাত্রা ছিল অস্বাভাবিক বেশী। এ বছরের এপ্রিলের তাপমাত্রা ২০১০ সালের এপ্রিলের তুলনায় দশমিক ২৪ ডিগ্রি বেশী।
জাতিসংঘ জলবায়ু বিষয়ক সংস্থার নির্বাহী সচিব বলেছেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন সাগরের পানির উষ্ণতা বৃদ্ধিকে কয়েকগুণ দ্রুততর করে দিয়েছে। অসময়ে তুষারপাত, উচ্চ তাপমাত্রা, ভারতে তীব্র খরা, কানাডার ভয়াবহ দাবানল সবকিছুই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন কতটা দ্রুত হচ্ছে এবং আমাদের কি করণীয়।’
গত ডিসেম্বরে পারিসে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্বের ২০০টি দেশের নেতারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রীর ভেতরে রাখার জন্য যে চুক্তি গ্রহণ করেছেন, এপ্রিলের এই রেকর্ড সেই চুক্তির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি করবে মানুষের মনে।