ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিমের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শত্রু দেশ বলে বিবেচিত উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহ ব্যক্ত করেছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পিয়ংইয়ংয়ের পারমানবিক পরিকল্পনা নিয়ে দেশটির প্রধান নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। তার এই ঘোষণা ইতিমধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার ধনকুবের ট্রাম্প বলেন, ‘আমি তার (কিম জং-উন) সঙ্গে কথা বলব। তার সঙ্গে সরাসরি কথা বলতে আমার কোনো সমস্যা নেই।’ ট্রাম্প যদি সত্যিই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসেন তাহলে সেটি হবে মার্কিন পররাষ্ট্র নীতির জন্য বড় ধরণের পরিবর্তন। এর মাধ্যমে রাজনৈতিকভাবে একঘরে হওয়া দেশগুলোর জন্য নতুন পথ খুলে যেতে পারে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর দেশ জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। অনেকে তাকে হিটলারের সঙ্গে তুলনা দিতে শুরু করেছেন। তাই বুঝি স্বামীর পক্ষ নিয়ে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেছেন, ‘তিনি হিটলার নন। তিনি কেবল আমেরিকাকে সাহায্য করতে চাইছেন।’
এদিকে ট্রাম্পের ‘অদ্ভূত’ পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেট দলের প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন। এক প্রচারণা সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, অন্যান্য দেশের নেতাদের সম্পর্কে ট্রাম্পের উদ্ভট আকর্ষণ রয়েছে এবং ট্রাম্পের পররাষ্ট্র নীতি অর্থহীন।
এদিকে বিবিসি বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাজ্য সফরের কথা ভাবছেন ট্রাম্প। কূটনীতিকরা আশা করছেন, জুলাই মাসে রিপাবলিকান প্রার্থী হওয়ার পর লন্ডন যাবেন ট্রাম্প। তবে অন্য এক সূত্র বলছে, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নভেম্বরে যুক্তরাজ্য সফরে আসতে পারেন।
এদিকে চলতি সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে পারে।’ এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও লন্ডনের নতুন মেয়র সাদিক খান ট্রাম্পের ‘মুসলিম নিষিদ্ধ করার’ প্রস্তাবের কঠোর সমালোচনা করেছিলেন।