ঢাকাWednesday , 18 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইবার নিরাপত্তায় ‘থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট কমিটি’

Link Copied!

ncc-bankনিউজ ডেস্ক : সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে ব্যাংকের নেতৃত্বে ‘থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট কমিটি’ গঠন করা দরকার বলে মনে করছেন এনসিসি ব্যাংকের আইটি বিভাগের প্রধান শামসুর রহমান।
মঙ্গলবার রাজধানীতে ব্যাংকটির ২৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ, ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্কিমিং বা হ্যাংকিংয়ের মত বিড়ম্বনা রোধে ব্যাংকের আগাম প্রস্তুতি থাকে কেন জানতে চাইলে শামসুর রহমান বলেন, ‘আগে রোধ করার চেষ্টা সবার থাকে। যেখানে যেখানে লুপ হোল পাওয়া যায় সেখানেই ব্যবস্থা নেয়া হয়। তারপরেও অনেক দুর্ঘটনা ঘটে যায়। বিদেশে এজন্য থ্রেট ম্যানেজমেন্ট কমিটি কাজ করে। আমাদের দেশেও বাংলাদেশ ব্যাংক অন্যান্য সবাইকে সঙ্গে নিয়ে এ ধরনের একটি কমিটি গঠন করতে পারে।’
তিনি বলেন, ‘যে দুর্ঘটনাগুলো ঘটেছে তাতে অনেক লাভও আছে। এখন ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবিগুলো সহজে পৌঁছাতে পারি। আমাদের বোর্ড আইটিকে একটি আলাদা ডিভিশন হিসেবে রূপান্তরের অনুমোদন দিয়েছে। আমরা আইটির ক্ষেত্রে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করব।’
গোলাম হাফিজ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা একটি অ্যাক্সিডেন্ট। এতে সবার টনক নড়েছে, সবার চোখ খুলে গেছে।’
ব্যাংকের সুদের হার কমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অনেক ডিপোজিট আছে যার রেট অনেক হাই। আমাদের এসব রেট অ্যাডজাস্ট করতে হচ্ছে। এ কারণে যে গতিতে লেন্ডিং কমেছে ডিপোজিটের রেট কমেনি। তবে যে ধারা দেখা যাচ্ছে তাতে মনে হয়, খুব তাড়াতাড়ি রেট সিঙ্গেল ডিজিটে চলে আসবে।’
এ জেড এম সালেহ জানান, গত মার্চ পর্যন্ত ব্যাংক ১১ হাজার ১৮২ কোটি ৪৫ টাকা আমানত সংগ্রহের বিপরীতে ১০ হাজার ৭১৯ কোটি ৭৭ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। গত বছর পর্যন্ত ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ৩৮৬ কোটি ৬২ লাখ টাকা এবং পরিশোধিত মূলধন ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা।