ঢাকাTuesday , 17 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানে চলাচলে ভোগান্তিতে পড়তে হবে না

Link Copied!

Obaidul Kaderকুমিল্লা প্রতিনিধি : ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের আওতায় নির্মিত পদুয়ারবাজারে চারলেন রেলওয়ে ওভার পাসের মধ্যে আজকে দুই লেন উদ্বোধন হওয়ায় মহাসড়কের এ এলাকায় যানজট নিরসন হবে। আগামী রমজানে এ সড়কে চলাচলে জনগণকে আর ভোগান্তিতে পড়তে হবে না।’
মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে চারলেনে রেলওয়ে ওভারপাসের দুই লেনের উদ্বোধনকালে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
পরে মন্ত্রী দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় মন্ত্রী বলেন, ‘একটি মুসলিম দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর জন্যে ইসরাইলের মতো একটি দেশের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনা। বর্তমান সরকারকে উৎখাতে নানামুখি তৎপরতা চলছে।’
এ সময় চারলেন প্রকল্প এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।