ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে যৌন হয়রানি, জোট বেঁধেছেন নারী মন্ত্রীরা

Link Copied!

nariআন্তর্জাতিক ডেস্ক : ১৭ জন বর্তমান ও সাবেক ফরাসি নারী মন্ত্রী রাজনীতিতে যৌন হয়ারানির বিরুদ্ধে একজোট হয়ে মুখ খুলেছেন। তারা সবাই মিলে যৌন হয়রানির বিরুদ্ধে একটি ঘোষণা পত্রে স্বাক্ষর করেছেন। এদের মধ্যে ইন্টারন্যাশনাল মোনেটারি ফান্ডের প্রধান ও সাবেক ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টি লাগার্ডও রয়েছেন।
বিবৃতিটি ফরাসি সংবাদপত্র জার্নাল ডি ডিমানছেতে প্রকাশিত হয়। এখানে বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষেত্রে পুরুষ সহকর্মীদের দ্বারা হয়রানির শিকার নারী মন্ত্রীদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
গত সোমবার জাতীয় সংসদ অধিবেশনের ডেপুটি স্পিকার ডেনিস বপিনকে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে। তবে পদত্যাগ করলেও তিনি অপরাধ স্বীকার করেননি।
ফরাসি নারী মন্ত্রীদের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, ‘যে সমস্ত নারীরা এতদিন পর্যন্ত পুরুষ শাসিত কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন, তাদেরকে অবশ্যই একজোট হয়ে যৌন হয়রানি ও প্রথাগত পিতৃতান্ত্রিক ধ্যানধারণার বিরুদ্ধে লড়াই করতে হবে। ব্যাপারটা এমন হতে পারে না যে, নারীকেই সবসময় মানিয়ে নিতে হবে, বরং পুরুষদেরকেই বদলাতে হবে।’