ঢাকাMonday , 16 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে থাকছে দেশীয় শিল্প সুরক্ষার সুবিধা

Link Copied!

budgetঅর্থনৈতিক প্রতিবেদক : আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় সব ধরনের সুযোগ-সুবিধা থাকছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘আগামী বাজেটে দেশীয় শিল্প সুরক্ষার সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এ বিষয়ে কারো কোন উদ্বেগের কারণ নেই। শুধু দুষ্টু লোক যারা তাদের জন্য শাস্তির ব্যবস্থা থাকছে।’
রোববার (১৫ মে) বিকেলে আগামী অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এনবিআরের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে বাজেট ও নতুন ভ্যাট আইনসহ সার্বিক অগ্রগতি নিয়ে সাড়ে তিন ঘণ্টাব্যাপী অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর এর রুদ্ধদার বৈঠক হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এড়িয়ে যান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আগামী বাজেট হবে ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব, বিনিয়োগবান্ধব এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বাজেট। আমরা অত্যন্ত দরদ দিয়ে কাজ করছি। অর্থমন্ত্রীর অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ থাকার পরও তিনি বাজেটের জন্য চলে এসেছেন। আমরাও যে কোন কাজে তার সাহায্য পাই। এমনকি প্রধানমন্ত্রীও সার্বিক বিষয় খোঁজ-খবর রাখছেন।’
ভ্যাট আইন ২০১২ নিয়ে তিনি বলেন, ‘ভ্যাটের বিষয়ে অর্থমন্ত্রী সার্বিক বিষয় সম্পর্কে অবগত আছেন। আশা করি এ বিষয়ে কোন সমস্যা হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার দিক-নির্দেশনার অপেক্ষায় রয়েছে।’