ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্লোবাল ওমেন লিডার্স ফোরামে প্রধান বক্তা শেখ হাসিনা

Link Copied!

hasina1নিউজ ডেস্ক : বুলগেরিয়ায় শুরু হতে যাওয়া গ্লোবাল ওমেন লিডার্স ফোরামের উদ্বোধনী দিনে প্রধান আলোচক ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দিতে তিনি রবিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। লন্ডনে দুইদিন যাত্রা বিরতির পর তিনি বুলগেরিয়ায় যাবেন।
আধুনিক সমাজে লিঙ্গ বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর অর্থনৈতিক অবস্থান দৃঢ় করার প্রত্যয় নিয়ে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় শুরু হতে যাচ্ছে এ আন্তর্জাতিক সম্মেলন। ১৮ মে উদ্বোধনী অনুষ্ঠান হবে সোফিয়ার দ্য গ্রান্ড হোটেলে।
নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই ফোরামে গেস্ট অব অনার ও মূল আলোচক হিসেবে মনোনীত করা হয়। ইউনেস্কোর সহযোগিতায় বিশ্বের ৪টি মহাদেশ থেকে ৭০ জন নেতৃস্থানীয় নারী এই ফোরামে অংশ নেবেন, যারা তাদের কাজের মাধ্যমে বিশ্বকে বদলে দিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, এমইপি, আন্তজার্তিক উন্নয়ন সংস্থার প্রধান, ব্যবসায়ী উদ্যোক্তা, বিজ্ঞান, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
ফোরামের প্রধান আলোচক হিসেবে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোফাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান ও জঙ্গিবাদ দমনে তার দৃঢ় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে শেখ হাসিনা সরকারের আন্তজার্তিক ট্রাইব্যুনাল গঠনের কথাও বলা হয়েছে।