ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোসাদের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করা হবে

Link Copied!

kamal-Home-ministerনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠকে শুধু আসলাম চৌধুরীই নন, আরো কয়েকজন জড়িত। মোসাদের সঙ্গে বৈঠকে যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে খুঁজে বের করা হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।