ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট চাপানো হবে না

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের ওপর এক সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেওয়া হবে না।
রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এ ছাড়া সেমিনারে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ড. হাছান মাহমুদ, বিজিএমইএ-এর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি মো. নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক কাজী মারুফুল ইসলাম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং সঞ্চালনা করেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এমন কিছু করব না যেটা আমাদের বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি হয়। ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারেও আমরা যত্মবান ও সচেতন। আমরা এটাকে সঠিকভাবেই করব। আমাদের প্রয়োজন হলে আমরা সময় নেব। কিন্তু ব্যবসায়ীদের ওপরে আমরা এক সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট চাপিয়ে দেব না।’
তিনি বলেন, ‘গ্যাস সমস্যার সংকট নিয়ে কেউ কেউ কথা বলেছেন। আমরা আশা করি, পর্যায়ক্রমে আমাদের এই গ্যাসের সংকটও থাকবে না। ভোলায় প্রচুর গ্যাস আবিষ্কার হয়েছে। দেশে অচিরেই ১০৮টি কূপ খনন করা হবে এবং রাশিয়ান একটি বিদেশি কোম্পানি এই দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছে। সুতরাং গ্যাসের সংকটও থাকেব না।’
বর্তমান সরকারের মেয়াদে অর্জিত জিডিপির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এসময় সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
জঙ্গি উত্থানের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জঙ্গি উত্থানকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।এই বিষয়েও বিশ্বের সবাই প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে।
সম্প্রতি বৈশ্বিক সন্ত্রাসের শিকার ফ্রান্স ও বেলজিয়াম, আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশেও দুই একটা ঘটনা ঘটে সুপরিকল্পিতভাবে এবং কারা করে এটা আমরা জানি।
তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ৮১ শতাংশ বৈদেশিক মুদ্রা পোশাক খাত থেকে অর্জিত হয়। কিন্তু তাদেরও কঠিন সময় যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ইউরোর ডিভ্যালুয়েশনের কারণে আমাদের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।