ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনে আঘাত নিয়ে ভারত ছাড়লেন নার্গিস ফাখরি!

Link Copied!

nargis-fakhriবিনোদন ডেস্ক : মনে আঘাত নিয়ে ভারত ছেড়ে নিউ ইয়র্ক চলে গেলেন ভারতীয় বংশদ্ভুত আমেরিকান মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি! যদিও বলিউডে তার প্রোডিউসার বলছে, মনে আঘাত পেয়ে নয় বরং শরীরের চিকিৎসার জন্য নিউ ইয়র্ক গিয়েছেন নার্গিস ফাখরি!
জানা গেছে, ১৩ মে শুক্রবার মুক্তি পেয়েছে নার্গিস ফাখরি অভিনীত সিনেমা আজহার। মুক্তির আগে ‘আজহার’ সিনেমার সহ-অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নিয়মিত প্রমোশনে যেতে হয়েছে তাকে। আর প্রত্যেকটি প্রমোশন অনুষ্ঠানে গিয়ে তাকে একটি প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে, আর তা হল তার বর্তমান গুজবে প্রেমিক উদয় চোপড়াকে নিয়ে! এমন প্রশ্ন বারবার এড়িয়ে গেছেন নার্গিস। বারবার বলেছেন যে উদয় চোপড়া তার প্রেমিক নয় বরং ভালো বন্ধু! আর এমনটি নাকি উদয় চোপড়াই তাকে বলতে বলেছিল।
গণমাধ্যমে বিষয়টি নিয়ে এতবার নার্গিস জিজ্ঞাসিত হয়েছেন যে, তিনি ভেবেছিলেন এবার বিয়ের কথা ঘোষণা করেই দেবেন। কিন্তু উদয়ের চাপে তাদের প্রেমের বিষয়টি বলতে সাহস করেননি নার্গিস। তাছাড়া উদয়কেও নার্গিসের সঙ্গে কিসের সম্পর্ক জিজ্ঞেস করতেই তিনিও বারবার বন্ধু বলে ব্যাপারটিকে পাত্তা দেননি। আর প্রেম গোপন করার কারণে অসন্তুষ্ঠ হয়ে নিজের ছবি মুক্তির দিন নিউইয়র্ক গেলেন নার্গিস ফাখরি। যদিও ‘আজহার’ প্রযোজক জানিয়েছেন অন্য কোনো কারণে নয়, বরং চিকিৎসার জন্যই নিউইয়র্ক গেলেন নার্গিস! একমাস নিউ ইয়র্কে চিকিৎসা শেষে ভারতে আসবেন তিনি।
প্রসঙ্গত, এই সময়ে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ও মডেলদের নাম নিলে অনায়াসে চলে আসবে ভারতীয় বংশদ্ভুত আমেরিকান মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরির কথা। ‘আমেরিকা’স নেক্সট টপ মডেল’-এ অংশ গ্রহণ করা নার্গিস ফাখরি ২০১১ সালে রনবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ব্লকবাস্টার সিনেমা ‘রকস্টার’-এ অভিনয় দিয়ে বলিউডে যাত্রা করেন। এরপর আর পিছু ফিরতে হয়নি তাকে। ২০১৩ সালে জন আব্রাহামের বিপরীতে মাদ্রাস ক্যাফে, ২০১৪ সালে ‘ম্যায় তেরা হিরো’সহ গত বছরে হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘স্পাই’তেও অভিনয় করেন নার্গিস। এছাড়া ফাটা পোস্টার নিকলা হিরো এবং সুপারস্টার সালমান খানের বাণিজ্যিক সিনেমা ‘কিক’-এ অসাধারণ দুটো আইটেম গানে বাজিমাৎ করেন তিনি।