ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীর ছেলেকে অপহরণ করেছেন ইরফান!

Link Copied!

irfanবিনোদন ডেস্ক : গত সপ্তাহেই প্রথম সোশাল সাইটে আসন্ন সিনেমা ‘মাদারি’র দুর্দান্ত পোস্টারে দেখা গিয়েছিল ‘হলিউড স্টার’-এর তকমা লাগানো ভারতীয় মেধাবী অভিনেতা ইরফান খানকে। সপ্তাহ না গড়াতেই এবার ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে ছবিটির ট্রেলারও!
সত্য ঘটনা অবলম্বন করে নির্মিত ‘মাদারি’ ছবিতে একজন অপহরণকারীর ভূমিকায় দেখা যাবে ইরফানকে। যে অপহরণ করে বসে উচ্চ পর্যায়ের এক মন্ত্রীর ছেলেকে! আর এই অপহরণের কারণে দেশের প্রসাশনে পড়ে প্রবল সাড়া। অপহরণকারীকে ধরতে সারা দেশে পুলিশের চাঞ্চল্যও লক্ষ্য করা গেছে। যে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন জিমি শারগিল!
উসকু খুশকো চুল দাড়িতে একেবারে ভিন্ন চেহেরায় ছবিতে দেখা যাবে ইরফানকে। কিন্তু মন্ত্রীর ছেলেকে কেন জেনেশুনে তিনি অপহরণ করেন তার রহস্য উদঘাটন নিয়েই এগিয়ে যাবে ছবির কাহিনী।
প্রসঙ্গ, ইরফান খান অভিনীত ‘মারদানি’ ছবিটি মুক্তি পাবে আসছে ১০ জুন। নিশিকান্ত কুমুতের পরিচালনায় এর আগে বলিউডে মুম্বাই মেরি জান, ফোর্স, দৃশ্যায়ম এবং রকি হ্যান্ডসামের মত সিনেমা ব্যাপক প্রশংসিত হয়েছে।