ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের কবিতা থেকে টেলিফিল্ম

Link Copied!

nazrulবিনোদন প্রতিবেদক : ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চ্যানেল আই’র জন্য নজরুল জয়ন্তীর টেলিফিল্ম নির্মান করলেন ইরানী বিশ্বাস। কাজী নজরুল ইসলামের লেখা ‘আমার কৈফিয়ত’ কবিতা অবলম্বনে এটির নাম ‘রক্ত-লেখা’।
টেলিফিল্মের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, নীলাঞ্জনা নীলা, রিমু রোজা খন্দকার, অবাক রহমান, ওয়াশিকুর, চঞ্চল সৈকত, এসএম মহসীন, লিজা খানম, ডালিম, বিউটি প্রমুখ।
টেলিফিল্মটি প্রসঙ্গে ইরানী বললেন, ‘কবিতাটা নিশ্চয়ই কঠিন, তারপর সেখান থেকে গল্প বের করা আমার জন্য সত্যিই চ্যালেঞ্জিং ছিল। খুবই অল্পসময়ের মধ্যে চিত্রনাট্য এবং পরিচালনা করা ছিল আরো কঠিন কাজ। তারপরও বলবো দর্শকদের জন্য একটা বিশেষ চমক থাকবে এই টেলিফিল্মে।’
গল্প প্রসঙ্গে ইরানী বলেন, ‘কবির জীবনী নিয়ে সাজানো হয়েছে গল্পটি। তৎকালিন সমাজের অনেকেই কবিকে সাদরে গ্রহন করেছেন, আবার অনেকে প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টিকে উপজিব্য করে নাটকটি চিত্রনাট্য করার এবং পরিচালনার চেষ্টা করেছি।’
গত ৬ এবং ৭ মে নারায়নগঞ্জের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির চিত্রায়ন হয়েছে। আগামী ২৫ মে নজরুলের জন্ম জয়ন্তীতে চ্যানেল আই’এ দেখা যাবে নাটকটি।