ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ে মৌসুম শেষ বায়ার্ন-জুভেন্টাসের

Link Copied!

JUVENTASস্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। শনিবারের হ্যানোভারের বিপক্ষে ছিল বায়ার্ন মিউনিখের আনুষ্ঠানিকতার ম্যাচ। ঘরের মাঠে সেই ম্যাচেও ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। তাই জয় দিয়েই মৌসুম শেষ করল টানা চতুর্থবারের মতো জার্মানির চ্যাম্পিয়ন দলটি।
৩৪ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে ৮৮ পয়েন্ট সংগ্রহ করেছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের অর্জন ৭৮ পয়েন্ট। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় বেয়ার লেভারকুজেন।
বায়ার্নের পক্ষে জোড়া গোল করেছেন মারিও গোটজে। আর বাকি গোলটি করেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানদোস্কি। হানোভারের পক্ষে একটি গোল শোধ দেন সোভিয়েস।
এদিকে ইতালিয়ান সিরি’আয় বড় জয় দিয়েই মৌসুম শেষ করেছে জুভেন্টাস। সাম্পদোরিয়াকে তারা হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। এই জয়ে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল টানা পঞ্চমবারের মতো শিরোপা জেতা জুভিরা।
জুভেন্টাসের পক্ষে জোড়া করেছেন দিবালা। একটি করে গোলের দেখা পেয়েছেন প্যাট্রিক ইব্রা, জর্জিও কিলিয়ানি ও বানুচ্চি।