ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হিগুয়েন

Link Copied!

heguenস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে রয়েছেন গঞ্জালো হিগুয়েন। গোল যেন নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। নাপোলির হয়ে দারুণ ফন্দে রয়েছেন তিনি। তার দল ইতালিয়ান সিরি’আর শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্স সদা উজ্জ্বল আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
এবারের মৌসুমে ইতালিয়ান ঘরোয়া লিগে ৩৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৩৬ গোল। যার মধ্য দিয়ে ৬৬ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন হিগুয়েন। এক মৌসুমে ইতালিয়ান সিরি’আয় সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন এই ফুটবলার। ১৯৪৯-৫০ মৌসুমে ৩৫ গোল করে এই রেকর্ডটিকে এতো দিন নিজের দখলে রেখেছিলেন এসি মিলানের গুনার নোর্দাল।
শনিবার রাতে ফ্রোজিনোনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় দিয়ে মৌসুম শেষ করেছে নাপোলি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন হিগুয়েন। ম্যাচের ৫২, ৬২ ও ৭১ মিনিটে তিনবার ফ্রোজিনোনের জাল কাঁপান ২৮ বছর এই তারকা।
নতুন করে রেকর্ড গড়তে পারায় রোমাঞ্চিত হিগুয়েন। ম্যাডিয়েট প্রিমিয়ামকে তিনি বলেন, ‘আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি রেকর্ডটি নিজের করে নেব। সেটা পেরেছি। এই রেকর্ড গড়তে পারায় আমি গর্বিত। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সর্বোপরি আমার পরিবার, শহর, স্টাফ, ক্লাব ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা উদযাপন করতেই পারি যে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলতে পারব।’
৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি’আয় তালিকায় নাপোলির অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা চ্যাম্পিয়ন জুভেন্টাসের সংগ্রহ ৯১ পয়েন্ট। তৃতীয় স্থান অধিকারী রোমার ঝুলিতে জমা পড়েছে ৮০।