ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা-আলিয়ার বন্ধুত্বে ফাটল

Link Copied!

alia-srodaবিনোদন ডেস্ক : ‘আশিকি-২’ খ্যাত তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে জনপ্রিয় অভিনেতা ও প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার মেশামেশিটা এখন কোনোভাবেই নিতে পারছেন না ‘হাইওয়ে’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। এমনকি এজন্য শ্রদ্ধার সঙ্গে কথা বলা পর্যন্ত নাকি বন্ধ করে দিয়েছেন আলিয়া! যদিও এক সময় শ্রদ্ধা কাপুরের সঙ্গে তুমুল বন্ধুত্ব ছিল আলিয়া ভাটের!
এক প্রেমিককে নিয়ে দুই প্রেমিকার জেলাস! সিনেমার কাহিনীতে এমনটি সাধারণত দেখা যায়, কিন্তু সিনেমা যে বাস্তবেরই প্রতিচ্ছবি তাই যেন বেচারা সিদ্ধার্থকে ঘিরে প্রমান করলেন আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুর!
চলতি খবরে বলা হচ্ছে, বক্স অফিসে হিট সিনেমা ‘এক ভিলেন’-এর পর আবারও শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেধে সিনেমা করতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর এতেই ফুঁসলে উঠেছেন প্রেমিকা আলিয়া ভাট। সিদ্ধার্থ আবারও শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেধে সিনেমা করুক এটা নাকি কোনোভাবেই চান না আলিয়া। কারণ ‘এক ভিলেন’ ছবিটি করার সময় সিদ্ধার্থের সঙ্গে শ্রদ্ধার ঘেষাঘেষিটা ভালো লাগেনি আলিয়ার। আর তাই শ্রদ্ধার সঙ্গে ফের এমন দৃশ্য দেখতে রাজি নন আলিয়া।
প্রসঙ্গত, চলতি বছরে সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং আলিয়া ভাটের একটি করে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থের সঙ্গে জুটি করে এ বছর আলিয়া অভিনীত সিনেমা কাপুর এন্ড সন্স বেশ আলোচিত হয়েছে। অন্যদিকে গত মাসে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘বাঘি’। ছবিটি এরইমধ্যে ৮০কোটি রুপিরও বেশি আয় করে ফেলেছে।