ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ল্যাপটপ কিনলেই মোবাইল ফ্রি

Link Copied!

laptopনিজস্ব প্রতিবেদক : ল্যাপটপের সঙ্গে মোবাইল, টিশার্ট ও ব্যাগসহ আকর্ষণীয় বিশেষ অফারে জমে উঠেছে ল্যাপটপ মেলা। আর মেলা উপলক্ষে নামিদামি ব্র্যান্ডের পণ্যে অফার পেলে কার না ভালো লাগে। মেলা উপলক্ষ্যে এরকম আর্কষণীয় অফার নিয়ে এসেছে স্বনামধন্য কোম্পানি লেনোভো। লেনোভোর একটি ল্যাপটপ কিনলেই পাওয়া যাচ্ছে ফ্রি মোবাইল। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় লেনোভো ল্যাপটপের এমন অফার নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি) লি.।
লেনোভোর বিক্রয় প্রতিনিধি উত্তম জানান, এবারের মেলা উপলক্ষে আমাদের সর্বোচ্চ অফার হিসেবে থিংকপ্যাড এক্স২৬০-আই৭ ও থিংকপ্যাড এক্স২৬০-আই৫ ল্যাপটপ কিনলে লেনোভোর স্মার্টফোন ফ্রি দেয়া হচ্ছে।
৩ হাজার টাকা ছাড়ে থিংকপ্যাড এক্স২৬০-আই৭ ল্যাপটপের মূল্য ১ লাখ ২৫ হাজার ৫০০ টাকা এবং থিংকপ্যাড এক্স২৬০-আই৫ ল্যাপটপের মূল্য ৯৫ হাজার টাকা। সঙ্গে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি। মোবাইলের সঙ্গে একটি পোলো টি-শার্টও ফ্রি দেয়া হচ্ছে বলে জানান তিনি।
উত্তম আরো জানান, মেলা উপলক্ষে বি সিরিজ বি৪১-৮০ মডেলের ল্যাপটপে ১ বছরের ওয়ারেন্টি নিলে বাজার মূল্য থেকে ২ হাজার টাকা ছাড়। ২ বছরের ওয়ারেন্টিতে ৬ হাজার পর্যন্ত ছাড় দিচ্ছে পরিবেশক প্রতিষ্ঠানটি। এছাড়া অন্য মডেলের ল্যাপটেপ ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। এবং ল্যাপটপ কিনলেই থাকছে স্ক্র্যার্চকার্ডের মাধ্যমে টিভি, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার পাওয়ার সুযোগ।
এছাড়া ব্র্যান্ডের ইয়োগা ৯০০ টাচ আল্ট্রাবুক এবং আইডিয়া প্যাডসহ বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে সূলভ মূল্যে। মেলা উপলক্ষে লেনোভোর কোরআই থ্রি মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ২৯ হাজার ৫০০ টাকায়। যার বাজার মূল্য ৩২ হাজার টাকা বলে জানান স্টলের কর্মীরা।
মেলা ঘুরে দেখা গেল, এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এ-ডাটা, পান্ডা ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে বড় ধরনের মূল্যছাড়ও থাকছে। এছাড়া একটি ল্যাপটপ কিনে আরেকটি ল্যাপটপ পাওয়ারও সুযোগ থাকছে। নির্দিষ্ট মডেলের সব ল্যাপটপের সঙ্গে একটি করে স্মার্টফোনও পাবেন ক্রেতারা।
এক্সপো মেকার আয়োজিত ১৭তম ল্যাপটপ মেলায় চারটি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়ন ও ৫৪টি স্টল রয়েছে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। তবে ইউনিফর্ম পরিহিত স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।