ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার ক্রিকেটে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি

Link Copied!

nafijস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত ৯ মে প্রাইম ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেতে পারতেন শাহরিয়ার নাফীস। কিন্তু সেদিন বেরসিক বৃষ্টি এসে খেলায় বিঘ্ন ঘটায়। ফলে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ব্রাদার্স ইউনিয়নের এই বাঁহাতি ওপেনার।
তবে সেঞ্চুরি পেতে খুব একটা অপেক্ষায় থাকতে হয়নি শাহরিয়ার নাফীসকে। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ব্রাদার্সের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৩৪ রানের এক অনবদ্য ইনিংস। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে শাহরিয়ারের পঞ্চম সেঞ্চুরি।
শাহরিয়ার নাফীস এই রান করতে খেলেন ১৪৭টি বল। ইনিংসটাকে ১৪টি দৃষ্টিনন্দন বাউন্ডারি আর ৫টি বিশাল ওভার বাউন্ডারি দিয়ে সাজান। শেষ পর্যন্ত শাহরিয়ার নাফীসের ১৩৪ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ব্রাদার্স ইউনিয়ন।