অর্থনৈতিক প্রতিবেদক : অনেক সময় মোবইল কন্টেইনারের মধ্যে বৈধ পণ্যের আড়ালে আনা হয় অবৈধ দামি গাড়ি, স্বর্ণ, মুদ্রা এবং মাদকসহ নানা ধরনের ক্ষতিকর জিনিস। এ ধরনের চোরাচালন ঠেকাতে দেশের চার বন্দরে যুক্ত হতে যাচ্ছে মোবাইল কন্টেইনার স্ক্যানার।
শুক্রবার শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে আরো জানা যায়, চীনা সহায়তায় খুব শিগগিরই দেশের চার বন্দরে কন্টেইনার স্কেনার নামের এ প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে। ফলে কার্গো কন্টেইনারের ভেতর কী আছে তা শুধু ইমেজ দেখেই নিশ্চিত হওয়া যাবে। ধরা পড়বে ঘোষণা বহির্ভূত নিষিদ্ধ বা ক্ষতিকর পণ্য। অধিকাংশ পণ্যের পরীক্ষণের প্রয়োজন না হওয়ায় এতে সময় ও খরচ কমবে।
কমে আসবে অবৈধ কর্মকাণ্ডও। বন্ধ হবে এক পণ্যের আড়ালে দামি গাড়ি, সিগারেট, মদ, স্বর্ণ, মুদ্রা ও মাদকসহ অন্য পণ্যের চোরাচালান। এ প্রযুক্তির ব্যবহার করায় শুল্কায়ন কাজেও গতিশীলতা আসবে বলে ধারণা শুল্ক অধিদপ্তরের।

