ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলে-খেলার বিয়েতে প্রিয়াঙ্কার অনীহা

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : স্থায়ী সম্পর্কের জন্যই মানুষ বিয়ে করে। কিন্তু আজকাল বিয়ের সম্পর্কগুলো খুব ঠুনকো হয়। মুহূর্তেই ভেঙে যাচ্ছে বিয়ের বহু বছরের পরিচিত মানুষদের বিয়ের সম্পর্কগেুলো। আর শোবিজ অঙ্গনেতো বিয়ে ভাঙা-গড়ার বিষয়টি নিত্যনৈমিত্তিক একটি ঘটনা। দিনকে দিন সম্পর্কগুলো এমন ঠুনকো হয়ে যাওয়ায় এই মুহূর্তে বিয়ে করতে রাজি নন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অন্তত তার মায়ের ইঙ্গিত ঠিক এমনটিই!
বিয়ের সম্পর্ক স্থায়ী করার মানসিকতা যেদিন প্রিয়াঙ্কার হবে, ঠিক সেদিনই বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে মেয়ের বিয়ে নিয়ে ভাবছেন কিনা এমন প্রশ্নের উত্তরে জানালেন তার মা চোপড়া।
সাক্ষাৎকারে মা মধু চোপড়া বলেন, চারদিকে সম্পর্ক নিয়ে একটা নৈরাজ্য চলছে। প্রচুর বিয়ে তিনি ভাঙতে দেখছেন। মানুষ একে অপরকে সহ্য করতে পারছে না। তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারছে না। কিন্তু মেয়ে প্রিয়াঙ্কা যখন এমনটা ভাববেন যে, সে এখন সম্পর্ক টিকিয়ে রাখতে প্রস্তুত ঠিক তখনই সে বিয়ে করবে। তার আগে নয়।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা বর্তমানে যে অবস্থানে আছেন তার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা তার মা মধু চোপড়ার। আর তাই মেয়েকে নিয়ে তিনি গর্ববোধ করেন। এছাড়া প্রিয়াঙ্কার ভক্ত তিনি নিজেও জানিয়ে মধু চোপড়া বলেন, প্রিয়াঙ্কার সবচেয়ে বড় ফ্যান আমি। আবার একইসঙ্গে তার সমালোচকও আমি।