ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সাইলেন্ট থিফ’ শখ, জানে না নিলয়

Link Copied!

SILENT-THIEFবিনোদন প্রতিবেদক : নিজের মনের অজান্তেই অনেক কিছু চুরি করে শখ। যাকে ইংরেজিতে বলে ‘সাইলেন্ট থিফ’। তার এই রোগের কথা স্বামী নিলয়েরও অজানা। কিন্তু এক সময় বিষয়টি প্রকাশ পায়। এমনই এক গল্প নিয়ে কৌশিক শঙ্কর দাশ নির্মাণ করছেন নাটক ‘সাইলেন্ট থিফ’।
ছোটপর্দার জনপ্রিয় জুটি শখ-নিলয়। এদের নিয়ে সম্প্রতি একটি নাটক তৈরি করছেন কৌশিক শঙ্কর দাশ। নাটকটির নাম ‘সাইলেন্ট থিফ’। এর কাহিনী লিখেছেন সাব্বির চৌধুরী। সংলাপ ও চিত্রনাট্য তানিন রহমানের।
নাটকের গল্পে দেখা যাবে, নিজের অজান্তেই চুরি করে ফেলে শখ। বিষয়টি সে নিজেও জানে না বা বুঝতে পারে না। পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। কিন্তু তার স্বামী জানে না তার এই স্বভাবের কথা। তবে আসল কথা হলো এটা একটা রোগ। আর তাই বিয়ের পরও জিনিসপত্র চুরি করতে থাকে সে। একসময় স্বামীর সহযোগিতায় চুরি করার মতো অদ্ভুত এক রোগের হাত থেকে রেহাই পায় শখ।
‘সাইলেন্ট থিফ’ শিরোনামের নাটকটি প্রসঙ্গে পরিচালক কৌশিক জানান, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় নাটকটির শুটিংয়ের কাজ হয়েছে। নাটকটি আসছে ঈদে যেকোন একটি টিভি চ্যানেলে প্রচার হবে।