ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজার মতো এসেছিলাম, কিংবদন্তীর মতো যাচ্ছি

Link Copied!

IBRAHIMOBICস্পোর্টস ডেস্ক : প্যারিস-সেন্ট-জার্মেই ছেড়ে চলে যাচ্ছেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। চুক্তি নবায়ন না করায় ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে পাচ্ছে না ফ্রেন্স চ্যাম্পিয়নরা। তবে যাওয়ার পথে ইব্রা বলেছেন যে তিনি রাজার বেশে এসেছিলেন, এখন কিংবদন্তী হিসেবে চলে যাচ্ছেন।
চলতি মৌসুমের শেষে পিএসজি’র সঙ্গে ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি হননি। তার গন্তব্য কোথায়, সেটিও জানাননি।
সুইডেনের জাতীয় দলের এই তারকা পিএসজিতে চার বছর কাটিয়েছেন। এই সময়ের মধ্য প্রত্যেক মৌসুমেই লিগ ওয়ান জিতেছেন। তিনবার কাপ ডি লা লিগ এবং গত বছর কাপ ডি ফ্রান্স জিতেছেন।
এক বিবৃতিতে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ইব্রাহিমোভিচ। তিনি বলেছেন, ‘আমি গত চার বছর নিয়ে খুবই গর্বিত। এখানে থাকা কালীন প্রতিটি দিন ভালবেসেছি। পিএসজি বিশ্বের একটি তারকা ক্লাবে পরিণত হয়েছে এবং এতে আমি প্রধান ভূমিকা পালন করেছি।’
ক্লাব ছেড়ে যাওয়ার বিষয় বলেন, ‘ভিন্ন পথ ধরার জন্য এটাই আমার সঠিক সময়। সতীর্থদের, স্টাফ ও ক্লাবের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার হৃদয় ভক্তদের সাথে আছে। ফ্রান্সে তারা সবচেয়ে ভালো সমর্থক। এটা বিদায় নয়, ফিরে আসা। আমি রাজার মতো এখানে এসেছিলাম, আমি কিংবদন্তীর মতো যাচ্ছি। তবে আমি আমার আসব।’