ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির ক্রিকেট কমিটিতে দ্রাবিড় ও জয়াবর্ধনে

Link Copied!

DRABIR-JOYBARDANEস্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কটিমিতে নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে।
এই কমিটির চেয়ারম্যান হিসেবে পুনরায় ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলেকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে স্টিভ ডেভিস অবসরে যাওয়ায় রিচার্ড ক্যাটলেবোরোকে আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ক্যাটলেবোরো তিনবার আইসসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন।
বর্তমান খেলোয়াড়দের স্বার্থ দেখার জন্য টেস্ট দলের অধিনায়করা দ্রাবিড় ও টিম মেকে বেছে নিয়েছেন। আগে এই পদে ছিলেন কুমার সাঙ্গাকারা ও সাবেক ইন্ডিয়ান লেগ স্পিনার শিবারামকৃষ্ণ। অন্যদিকে সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে জয়াবর্ধনেকে বেছে নেয়া হয়েছে। তিনি মার্ক টেইলর থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
ক্রিকেটের তিন ফরম্যাটেই এক দশকেরও বেশি সময় ধরে দাপট দেখিয়েছেন দ্রাবিড় ও জয়াবর্ধনে। উভয়েই টেস্টে ও ওয়ানডেতে ১০ হাজার এর বেশি রান করেছেন। অবসরের পর তারা ধারাভাষ্যকার হিসেবে সাফল্য পেয়েছেন এবং কোচ হওয়ার চেষ্টা করছেন। দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব-১৯ ও ভারত-এ দলের দায়িত্ব আছেন। আর মাহেলা ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।
খেলার কোনো নিয়মে পরিবর্তন আনার ক্ষেত্রে ক্রিকেট কমিটি সুপারিশ করে থাকে। তবে এর বাস্তবায়ন নির্ভর করে আইসিসির বোর্ডে অনুমোদনের উপর।
আইসিসি ক্রিকেট কমিটি: অনিল কুম্বলে, চেয়ারম্যান; শশাঙ্ক মনোহর ও ডেভিড রিচার্ডসন, সাবেক কর্মকর্তা; অ্যান্ড্রু স্ট্রুস ও মাহেলা জয়াবর্ধনে, সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি; রাহুল দ্রাবিড় ও টিম মে, বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি; ড্যারেন লেহমান, পূর্ণ সদস্য কোচ প্রতিনিধি; কেভিন ও’ব্রেইন, সহযোগী সদস্যদের প্রতিনিধি; ক্লের কানোর, নারী ক্রিকেট প্রতিনিধি; নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, পূর্ণ সদস্যদের প্রতিনিধি; রবি শাস্ত্রী, গণমাধ্যম প্রতিনিধি; রিচার্ড ক্যাটলেবোরো, আম্পায়ারদের প্রতিনিধি; রঞ্জন মাদুগলে, রেফারি প্রতিনিধি; জন স্টিফেনসন, এমসিসি হেড অব ক্রিকেট।