ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পয়সা খরচ করে কান উৎসবে ‘বাহুবলী’র প্রদর্শনী

Link Copied!

bahubaliবিনোদন ডেস্ক : ১১ মে থেকে ফ্রান্সের দক্ষিণের শহর কানে বসেছে পৃথিবীর জৌলুসময় চলচ্চিত্র উৎসব। যা শহরের নামেই মূলত নামকরণ করা! কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরটিতে অংশ নিতে এরইমধ্যে সেখানে নিজেদের সেরা কাজ নিয়ে উপস্থিত হওয়া শুরু করেছেন বিশ্বের সিনেমা নির্মাতা, অভিনেতা আর প্রযোজকরা। আর এই জৌলুসময় আসরের মূল মঞ্চে গত বছরে ভারতে ইতিহাস সৃষ্টি করা ‘বাহুবলী’ দেখানোর সুযোগ না পেলেও উৎসবের ‘মর্চে দ্যু ফিল্ম শাখায়’ প্রদর্শীত হবে এসএস রাজামউলের সাড়া জাগানো এই ছবি!
কান চলচ্চিত্র উৎসবের মূল মঞ্চে ছবিটির প্রদর্শনীর সুযোগ না পেলেও ছবিটি কানে আগত বিশ্বের পরিবেশক, নির্মাতা আর প্রযোজকদের দেখাতে নিজের ঘাটের পয়সা খরচ করেই ‘বাহুবলী’র প্রযোজক কানের ‘মর্চে দ্যু ফিল্ম’-এ ছবিটি দেখানোর ব্যবস্থা করেছেন।
অস্কার অ্যাওয়ার্ডের পর বিশ্বের সবচেয়ে গৌরবান্বিত চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম কান চলচ্চচিত্র উৎসব। আর এই উৎসবের ‘মর্চে দু ফিল্ম’ শাখায় প্রদর্শিত হতে যাচ্ছে ‘বাহুবলী দ্য বিগিনিং’। ১১ মে থেকে ফ্রান্সের দক্ষিণের শহর কানে ৬৯তম বারের মত বসতে যাচ্ছে গৌরবময় এই উৎসব। উৎসবে বাণিজ্যিকভাবে আগামী ১৬ মে প্রদর্শীত হতে যাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা আর বক্স অফিস দখলে নেয়া সিনেমা ‘বাহুবলী’।
সম্প্রতি ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিলেও কান চলচ্চিত্র উৎসবের মূল আসরে নির্বাচিত হয়নি ‘বাহুবলী’। আর তাই বিশ্ব পরিবেশক আর প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত ‘বাহুবলী’র প্রযোজক রাজা কদোরি কানের ‘মর্চে দ্যু ফিল্ম’ শাখায় ছবিটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। শুধু তাই না ছবিটি নিয়ে নিজ খরচায় হল ভাড়া করে বিভিন্ন দেশের নির্মাতা, পরিবেশক ও প্রযোজকদের নিয়ে আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করেছেন বাহুবলীর প্রযোজক।
শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, পুরো বলিউডের ইতিহাসে গত বছরে মুক্তিপ্রাপ্ত অন্যতম সাড়া জাগানো ছবির নাম ‘বাহুবলী: দ্য বিগিনিং’। ছবিটি নিয়ে সব ধরণের দর্শকশ্রেণির মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আর আগ্রহের জন্ম দিয়েছে। কৌতুহল জাগিয়েছে ছবিটির পরবর্তী সিক্যুয়াল মুক্তিরও। যদিও এ বছর ছবিটি মুক্তির কথা থাকলেও আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাবে ছবির দ্বিতীয় অংশ। অন্তত নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমনটিই শোনা যাচ্ছে। ‘বাহুবলী দ্য বিগিনিং’ ছবিটিতে তামিল অভিনেতা প্রভাস ছাড়াও ছিলেন রানা দাগ্গুবতি ও তামান্না।
প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের বাণিজ্যসংশিল্লষ্ট প্রায় ১১হাজার পেশাদারের সমন্বয় ঘটে এ ‘মর্চে দ্যু ফিল্মে’। এর মধ্যে বিভিন্ন দেশের প্রযোজক, পরিবেশক ও উৎসব আয়োজকরা প্রদর্শিত চলচ্চিত্রগুলো উপভোগ করেন ও আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রটির বাজার মূল্য যাচাই করেন। এ শাখায় প্রদর্শিত চলচ্চিত্রগুলোর ৩৪শতাংশই সেখানে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে থাকে। ভারত থেকে ‘বাহুবলী’র পাশাপাশি বাংলাদেশ থেকে এবার এ শাখায় প্রদর্শীত হবে তৌকির আহমেদের সিনেমা ‘অজ্ঞাতনামা’।