ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে মাহি

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন প্রতিবেদক : জাজের সঙ্গে সর্ম্পক ছিন্ন করার পর চলচ্চিত্রে মাহির ব্যস্ততা নেই বললেই চলে। তাই বেকার সময়টাতে এবার যুক্ত হয়েছেন বিজ্ঞাপনে। সম্প্রতি তেমনই একটি শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন ভারতের কলকাতায়। সেখানে কৃত্রিম বৃষ্টিতে ভিজে বিজ্ঞাপনটির শুটিং শেষ করেন মাহি।
সম্প্রতি কোমল পানীয় ইউরো কোলার শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যার অংশ হিসেবে ভারতের কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন তিনি। এতে কৃত্রিম লেকে বৃষ্টিতে ভিজে তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়।
ইউরো কোলার শুভেচ্ছা দূত হওয়া প্রসঙ্গে মাহি বলেন, ‘শুধু বিজ্ঞাপনেই নয়, এই কোম্পানির সাথে আমার তিন বছরের চুক্তি হয়েছে। তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব। ঘুরে বেড়াব দেশজুড়েই। এ পণ্যের প্রচার ও প্রসারে বিভিন্ন বিজ্ঞাপনচিত্র, ইভেন্ট ও কর্মশালায়ও অংশ নেব।’
ইউরো কোলার এই বিজ্ঞাপন কবে দেখানো হবে জানতে চাইলে মাহি বলেন, ‘আমি যত দূর জানি বিজ্ঞাপনটি রোজার সময় টিভিতে প্রচার করা হবে। আমাকে কর্তৃপক্ষ সেভাবেই বলেছে।’
উল্লেখ্য, ভারত থেকে ফিরে সজলের বিপরীতে ‘হারজিৎ’ ছবির কাজ শুরু করার কথা রয়েছে মাহির। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।