ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবাহনীতে খেলছেন শাহাদাত

Link Copied!

shahadatস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গত কয়েকদিন ধরে মোহামেডান স্পোটিং ক্লাবের নেটে বল করছিলেন শাহাদাত হোসেন রাজীব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষেধাজ্ঞা উঠে গেলে রাজীব খেলতেন মোহামেডানের হয়ে, এমন কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরের দিন আবাহনীর জার্সি গায়ে তুললেন শাহাদাত।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীতে খেলার সুযোগ পেয়ে খুশি ডানহাতি এ পেসার। বৃহস্পতিবার আবাহনী ও মোহামেডান ম্যাচে অবশ্য একাদশে সুযোগ পাননি রাজীব। প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীতে খেলা প্রসঙ্গে রাজীব বলেন, ‘আবাহনীর মতো শীর্ষ ক্লাব আমাকে নিয়েছে, তাতে আমি সত্যি অনেক খুশি। আর মোহামেডানের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি। তারা আমাকে অনুশীলন করার সুযোগ করে দিয়েছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’
গত মঙ্গলবার শাহাদাতকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় বিসিবি। শাহাদাতের নামে গৃহকর্মী নির্যাতনের মামলা হওয়ার পর বিসিবি সাময়িক নিষিদ্ধ করেছিল ডানহাতি পেসারকে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেলেও মামলা নিষ্পত্তি হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই ডানহাতি পেসারের।