ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএল-বিগ ব্যাশের জন্য আমি প্রস্তুত: সাব্বির

Link Copied!

Sabbirস্পোর্টস ডেস্ক : ভারতে চলমান আইপিএলে খেলছেন বিশ্বের নামকরা তারকা ক্রিকেটাররা। এবার বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন দু’জন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স আর মুস্তাফিজ খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। বাংলাদেশ ক্রিকেটে টি২০ স্পেশালিস্ট হিসেবে পরিচিত সাব্বির রহমান রুম্মান জানালেন, আইপিএলে খেলার সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে তিনি প্রস্তুত। একজন পারফর্মার হিসেবে সব টুর্নামেন্টেই খেলে নিজেকে প্রমাণ করতে পারবেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
আইপিএলের মতো আসরে বিশ্বের নামিদামি তারকাদের সঙ্গে খেলার ইচ্ছা আসে কি না? জানতে চাইলে সাব্বির বলেন, ‘আমি একজন পারফর্মার। আমাকে যেখানেই খেলতে বলা হয়, সেখানেই পারফর্ম করতে পারব। এ ছাড়া নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। সেটা হতে পারে আইপিএল কিংবা বিগ ব্যাশ, এমনকি ডিপিএল। দিনকে দিন খেলাকে সমৃদ্ধ করতে কঠোর পরিশ্রম করছি আমি।’
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে (টি২০ ও ওয়ানডে) নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন সাব্বির। তবে দীর্ঘ সংস্করণ টেস্টেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই চূড়ান্ত স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা। একই সময় এটাও সত্য যে টেস্ট ক্রিকেট খেলাটা নিছক এক কাপ চায়ের মতো নয়।’
বাংলাদেশ জাতীয় দলের হয়ে দ্রুতই টেস্ট খেলতে পারবেন বলে আশাবাদী সাব্বির। বলেন, ‘টেস্টে খেলতে হলে আপনাকে এই খেলাটার প্রতি বেশ মনোযোগী হতে হবে। আমি সেটাই করছি। ইনশাল্লাহ, শিগগিরই টেস্ট দলে জায়গা পাব!’