ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের কেকেআরে যোগ দিলেন টেইট

Link Copied!

traetস্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে জন হ্যাস্টিংসের। এরপর ইনজুরির কারণে ভারতীয় এই টুর্নামেন্টই শেষ হয়ে যায় তার। বর্তমানে নিজ দেশ অস্ট্রেলিয়ায় রয়েছেন হ্যাস্টিংস। সেখানে বাঁ-পায়ের অ্যাঙ্কেল সার্জারি করিয়েছেন তিনি।
হ্যাস্টিংসের আইপিএল শেষ হয়ে যাওয়ার পর তার বিকল্প খুঁজছিল কেকেআর। সেই বিকল্প তারা পেয়ে গেছে। তিনি হ্যাস্টিংসেরই স্বদেশী, শন টেইট যোগ দিলেন সাকিব আল হাসানের দল কেকেআরে।
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছেন টেইট। জানুয়ারিতে ভারত সফরে অস্ট্রেলিয়ার দলে ছিলেন। কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি তার। আগামী ১৪ মে কেকেআরের পরবর্তী ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে। ওই ম্যাচে কেকেআরের একাদশে দেখা যেতেও পারে টেইটকে!