ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ মাঠে নামছে মুস্তাফিজের হায়দরাবাদ

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে আজ বৃহস্পতিবার ৪২তম ম্যাচটি মাঠে গড়াবে রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঘরের মাঠে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ স্বাগত জানাবে দিল্লি ডেয়ারডেভিলসকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন ও চ্যানেল নাইন।
দলের পাশাপাশি আজ লড়াইটা হবে মুস্তাফিজ ও কুইন্টন ডি ককের মধ্যেও। দিল্লির অধিনায়ক জহির খানের মাথায় থাকবে কীভাবে আটকানো যায় কাটার মাস্টারকে। আর হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার চাইবেন ব্যাটিংয়ে ঝড় তুলতে পারদর্শী প্রোটিয়া তারকা ডি কককে থামাতে।
দুই দলই চাইবে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জয় তুলে নিতে। একদিকে হায়দরাবাদের যেমন শীর্ষস্থান অক্ষণ্ন রাখার মিশন। অন্যদিকে তেমনি দিল্লির জন্য সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াই।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারের দল হেরেছে ৩টিতে, আর জয় নিয়ে মাঠ ছেড়েছে ৭ বার। অপরদিকে দিল্লির অবস্থান পঞ্চম। জহির খানের দলের সংগ্রহ ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট। এর মধ্যে পাঁচ ম্যাচে জয় পেয়েছে দিল্লি, আর হেরেছে ৪টিতে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং, ময়েজেস হেনরিকস, দিপক হুদা, নুয়ান ওঝা (উইকেটরক্ষক), ভুবনেশ্বর কুমার, বারীন্দার স্রান, আশিষ নেহরা ও মুস্তাফিজুর রহমান।
দিল্লি ডেয়ারডেলিসের সম্ভাব্য একাদশ: জহির খান (অধিনায়ক), ঋষব পান্ট, সানজু স্যামসন, করুণ নায়ার, স্যাম বিলিংস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, পবন নেগী, মোহাম্মদ সামি, অমিত মিশ্র ও ইমরান তাহির।